Cart Total Items (0)

Cart

All Sports
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ঝুলিতে একের পর এক মাইলফলক জুড়েই চলেছে। রবিবারও একটি নতুন রেকর্ড ছোঁবেন তিনি। এদিন ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে রোহিত অধিনায়ক হিসাবে দেশকে ১০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব পৃরণ করবেন। টসের পরেই আন্তজার্তিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকাবেন অধিনায়ক। গোটা ক্রিকেট বিশ্বে মোট ৪৮জন ক্রিকেটারের এই রেকর্ড রয়েছে এবং তারমধ্যে ভারতের আরও ছয় জনের নাম আছে। ক্রিকেটে ভারতকে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মোট ৩৩২টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব সামলেছিলেন। ভারতের হয়ে রোহিত শর্মা সাত নম্বরে নিজের নাম নথিভুক্ত করবেন এবার।  

গত রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে রোহিতের ৯৯তম ম্যাচ ছিল। ২৯ অক্টোবর লখনউয়ে বাটলারদের বিরুদ্ধে সপ্তম ভারতীয় হিসাবে দেশকে ১০০তম আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টসের পরেই তিনি পূর্ণ করবেন আরও একটি সেঞ্চুরি। এখনও পর্যন্ত রোহিত শর্মা ভারতকে নেতৃত্ব দিয়েছেন নয়টি টেস্ট ম্যাচে, ৩৯টি ওয়ানডে এবং ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে।

অধিনায়কত্বে সেঞ্চুরির কৃতিত্ব রাখা ভারতীয় ক্রিকেটারদের তালিকা:

১. মহেন্দ্র সিং ধোনি: ৩৩২ ম্যাচ।

২. মহম্মদ আজহারউদ্দিন: ২২১ ম্যাচ।

৩. বিরাট কোহলি: ২১৩ ম্যাচ।

৪. সৌরভ গঙ্গোপ্যধ্যায়: ১৯৬ ম্যাচ।

৫. কপিল দেব: ১০৮ ম্যাচ।

৬. রাহুল দ্রাবিড়: ১০৪ ম্যাচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *