অলস্পোর্ট ডেস্ক: ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বাঁ উরুতে চোটের কারণে মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের পর জাতীয় দলের কর্মকর্তারা তাঁর না খেলতে পারার কথা জানিয়েছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ২৩ বছর বয়সী রিয়েল মাদ্রিদ তারকার ইমেজিং পরীক্ষার পর তার বাঁ উরুর পেশীতে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে বলা হয়েছে ভিনিসিয়াস, ব্রাজিল ফরোয়ার্ড রিও ডি জেনেরিওতে চিরপ্রতিদ্বন্দ্বী এবং ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে পরের সপ্তাহের ম্যাচ থেকে বাদ পড়েছেন।
ভিনিসিয়াস এর আগে বলেছিলেন যে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারবেন সে বিষয়ে তিনি নিশ্চিত নন। বৃহস্পতিবার ব্যারানকুইলায় ব্রাজিল ২-১ গোলে পরাজিত হওয়ার পর তিনি বলেছিলেন, “ডাক্তাররা আমাকে যা বলেছেন তার উপর ভিত্তি করে, এটি কিছুটা কঠিন হবে।”
কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ২৭তম মিনিটে ভিনিসিয়াস মাঠ ছাড়েন, তার দল ১-০ তে এগিয়ে ছিল সেই সময়। তার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করতে হয়। তিনি বলেন, “আমি মনে করি এটি আগের মতোই চোট। আমি আমার উরুর পেছনে ব্যথা অনুভব করেছি।”
রিয়াল মাদ্রিদের হয়ে লিগ ম্যাচে অগস্টের শেষে ডান উরুতে চোট পাওয়ায় ব্রাজিলিয়ান তারকা এক মাস মাঠের বাইরে ছিলেন। তিনি সেপ্টেম্বরে বলিভিয়া এবং পেরুর বিপক্ষে ব্রাজিলের প্রথম দু’টি দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের ম্যাচেও খেলতে পারেননি।
মঙ্গলবার রিওর মারাকানা স্টেডিয়ামে বাছাইপর্বের শীর্ষে থাকা আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। পঞ্চম স্থানে থাকা হোম দল ইতিমধ্যেই চোটের জন্য গোলরক্ষক এডারসন, ডিফেন্ডার দানিলো, মিডফিল্ডার ও অধিনায়ক ক্যাসেমিরো এবং তারকা স্ট্রাইকার নেইমারকে ছাড়াই খেলছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
