Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশ ডোমারাজুর সমালোচনা করেছিলেন আর এক কিংবদন্তী দাবাড়ু গ্যারি কাসপারভ। সেই সমালোচনা থেকে নিজেকে সরিয়ে না নিলেও আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে চ্যালেঞ্জার জাভোখির সিন্দারভের থেকে কিছুটা এগিয়ে রাখছেন কাসপারভ। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন আনটুয়ার্পে এক সাংবাদিক সম্মেলনে নিজেদের এই মত প্রকাশ করেছেন।

২০২৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকে গুকেশ সম্পর্কে কাসপারভ মন্তব্য করেছিলেন,‘‌ আমি গুকেশের খেলার তীব্র সমালোচনা করেছিলাম ম্যাগনাস কার্সসেনের মতোই। সেই কথা থেকে সরে আসছি না। গুকেশ দাবা অলিম্পিয়াডে ভাল পারফর্ম করেনি। তবে একজন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা সম্পূর্ণ অন্য ধরনের। যতদূর খেলাটা বুঝি, তাতে বলতে পারি সিন্দারভের খেলাটা অনেক বেশি উপভোগ্য, কিন্তু অভিজ্ঞতা একটা আলাদা দাম আছে। আর গুকেশের সেটা আছে। সেকারণেই গুকেশকে কিছুটা এগিয়ে রাখছে সিন্দারভের সঙ্গে লড়াইয়ে। এটা গুরুত্বপূর্ণ নয়, একটা ম্যাচের জন্য তুমি নিজে কতটা তৈরি হচ্ছ, সেটা বড় কথা নয়, অভিজ্ঞতা ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।’‌

কাসপারভের মতে, গুকেশ একজন রক্ষণাত্মক মনোভাবের খেলোয়াড়। অনেকটা সেই টেনিস খেলোয়াড়ের মতো যে বেসলাইন ছেড়ে এগিয়ে এসে খেলতে পছন্দ করে না। তবে সিন্দারভ যদি একবার লিড নিয়ে ফেলে, তাহলে গুকেশকে হারিয়ে দিতে পারে।’‌

কাসপারভের চোখে ম্যাগনাস কার্লসেন এখনও বিশ্বের সেরা দাবাড়ু। মনে করেন, কয়েকবছর আগে পর্যন্ত এনিয়ে কোনও সন্দেহ ছিল না। কিন্তু কার্লসেনের লাইফস্টাইল ও বেশি টুর্নামেন্ট খেলার কারণে অন্যরা উঠে আসার সুযোগ পেয়েছে। কার্লসেনের শ্রেষ্ঠত্বের আসনে ভাগ বসিয়েছে। তবুও সবদিক খতিয়ে দেখলে কার্লসনে এখনও সবচয়ে শক্তিশালী প্রতিপক্ষ দাবার বোর্ডে।

নতুন প্রতিভার উঠে আসাকে অবশ্য স্বাগত জানিয়েছেন কাসপারভ। বলেন, নবীন দাবাড়ুদের শীর্ষে ওঠাটা নিঃসন্দেহে কৃতিত্বের। তবে এখন আর আগের মতো বিশ্বের এক নম্বর ও ২ নম্বর দাবাড়ুর মধ্যে লড়াই সীমাবদ্ধ নেই। যেটা ১৯৮৬তে তাঁর ও কারপভের মধ্যে হয়েছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...