Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারের মুখ দেখতে হল ভারতীয় ক্রিকেট দলকে। এদিন দুবাইয়ে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। প্রথম ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত। কিন্তু সেই লক্ষ্যে সহজেই পৌঁছে যায় পাকিস্তান। ১৮ বল বাকি থাকতে আট উিকেট এই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এদিন ভারতের হয়ে তিনটি হাফ সেঞ্চুরি হলেও পাকিস্তানের হয়ে একটি সেঞ্চুরিই বাজিমাত করে দেয়।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে দিয়েছিল ভারতের দুই ওপেনার আদর্শ সিং ও আর্শিন কুলকার্নি। আদর্শ ৬২ রানের ইনিংস খেলেন। তার আগে অবশ্য ২৪ রান করে প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন আর্শিন। ১ রান করে আউট হন রুদ্র প্যাটেল। এর পর আবার খেলার হাল ধরেন দলের অধিনায়ক উদয় সাহারান। তিনি ৯৮ বলে পাঁচটি বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রান করেন।

তাঁর পর মুশীর খান ২ ও আরাবল্লী অভনিশ ১১ রান করে আউট হয়ে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন সচিন ধাস। ৪২ বলে দুটো বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৮ রান করেন। এ ছাড়া মুরুগান অভিষেক ৪, রাজ লিম্বানি ৭ রান করে আউট হন। ৮ রানে সৌমি পাণ্ডে ও ২ রানে মন তিওয়ারি অপরাজিত থাকেন। ৫০ ওভারে ২৫৯-৯-এ থামে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

পাকিস্তানের হয়ে চার উইকেট নেন মহম্মদ জিশান। দুটো করে উইকেট নেন আমির হাসান ও উবেদ শাহ। এক উইকেট নেন আরফত মিনহাস। পাকিস্তানের শুরুটা ভাল না হলেও ধাক্কা খেয়েই ঘুরে দাঁড়ায়। ওপেনার শামিল হুসেই ৮ রান করে আউট হয়ে যাওয়ার পর দুই উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। শাহজেব খান ৬৩ রান করে আউট হন। এর পর আজান আওয়েস ১৩০ বলে ১০টি বাউন্ডারি হাঁকিয়ে ১০৫ ও অধিনায়ক সাদ বেগ ৫১ বে ৬ রান করে অপরাজিত থাকেন।৪৭ ওভারে ২৬৩-২-এ থামে পাকিস্তান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *