Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ প্যারিস সাঁ জার সঙ্গে এ বার বেতন নিয়ে বিবাদ লিওনেল মেসির। ক্লাব চাইছে আগামী মরসুমে তাঁর বেতন কমাতে। কিন্তু নাছোড় লিও। কিছুতেই বেতন কমাবেন না তিনি। জুলাই মাসে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। তাঁর সঙ্গে নতুন চুক্তি করতে চাইছে ফরাসি ক্লাব। কিন্তু মেসির বর্তমান চুক্তি অনুযায়ী আগামী মরসুমে তাঁর যে বেতন হবে সেটা দিতে গেলে ক্লাবের আর্থিক সমস্যা হবে। সে ক্ষেত্রে অন্য ফুটবলারদের বেতন কমাতে হবে ক্লাবকে। তাই পিএসজি চাইছে মেসির বেতন কমাতে। তা হলে তাঁর সঙ্গে চুক্তি করতে কোনও সমস্যা নেই ক্লাবের।

একটি ক্রীড়া ওয়েবসাইট জানিয়েছে, মেসি কোনও ভাবেই বেতন কমাবেন না। তাঁর চুক্তি অনুযায়ী বেতন দিলে পিএসজিতে থাকতে কোনও সমস্যা নেই আর্জেন্টাইন ফুটবলারের। এই নিয়ে ক্লাবের সঙ্গে কথা চলছে মেসির বাবা ও এজেন্ট জর্জের। মেসিকে সই করাতে মরিয়া আমেরিকার ক্লাব ইন্টার মায়ামি। মেজর সকার লিগে খেলা আরও কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে মেসির প্রতি। এই পরিস্থিতিতে তাঁকে কিনতে যে বিপুল পরিমাণ টাকা দরকার তা জোগানোর জন্য হাত মেলাতে পারে এই লিগে খেলা ২৯টি ক্লাব। তারা সবাই মিলে মেসির বেতনের টাকা দেবে। তার পরে মেসি ঠিক করবেন তিনি এই ২৯টি ক্লাবের মধ্যে কোন ক্লাবে খেলবেন। মায়ামি ছাড়া সেই দৌড়ে রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও আটলান্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *