Cart Total Items (0)

Cart

All Sports
বিসিসিআই

অলস্পোর্ট ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করে দিল। উল্লেখযোগ্য অনুপস্থিতির তালিকায় থাকছেন পেসার মহম্মদ শামি, উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান এবং অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ১৭ সদস্যের দলে নেই এই ক্রিকেটাররা। প্রথম দু’টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে হায়দরাবাদ ও বিশাখাপত্তনমে। গোড়ালির চোটের কারণে শামি খেলার বাইরে রয়েছেন, অন্যদিকে কিষান সময় চেয়েছিলেন।

এদিকে, তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল ২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজের জন্য প্রথম ডাক পেলেন। রোহিত শর্মা দলের নেতৃত্ব দেবেন এবং তারকা পেসার যশপ্রীত বুমরাহকে সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে।

“পুরুষ নির্বাচক কমিটি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, যার প্রথমটি ২৫ জানুয়ারি, ২০২৪ থেকে হায়দরাবাদে অনুষ্ঠিত হবে, “বিসিসিআই এক বিবৃতিতে বলেছে।

শুক্রবার প্রথম টেস্টটি ২৫-২৯ জানুয়ারি হায়দরাবাদে অনুষ্ঠিত হবে এবং ভাইজাগ ২-৬ ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ম্যাচটি হোস্ট করবে। বাকি টেস্টগুলি যথাক্রমে রাজকোট, রাঁচি এবং ধর্মশালায় অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, কেএস ভরত (উইকেট কিপার), ধ্রুব জুরেল (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরাহ (সহঅধিনায়ক), আভেশ খান

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *