Cart Total Items (0)

Cart

All Sports
কলকাতা ডার্বি

অলস্পোর্ট ডেস্ক: কলকাতা ডার্বি জট শেষ পর্যন্ত কাটল তাহলে। খেলা শুরু রাত ৮.৩০-এ। ভেন্যু আর দিন অপরিবর্তিতই থাকছে।গত কয়েকদিন ধরে দফায় দফায় মিটিং আর সিদ্ধান্ত পিছিয়ে যাওয়ার মতো ঘটনাই ঘটছিল। সঙ্গে ক্রমশ এগিয়ে আসছিল ডার্বির দিন। সোমবার দিন-ক্ষণ নিশ্চিত হয়ে যাওয়ার কথা থাকলেও অনেকটা দূর এগিয়েও পুরো বিষয়টা নিশ্চিত করা সম্ভব হয়নি। সোমবার নিশ্চিত হয়ে যায় খেলা হচ্ছে কলকাতাতেই। বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না ডার্বি সঙ্গে নির্ধারিত ১০ মার্চই হচ্ছে আইএসএল-এর ফিরতি লেগের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ। কিন্তু তার পরও পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়‌নি ডার্বি। কারণ সমস্যা দেখা দেয় সময় নিয়ে। মঙ্গলবার আবার জট বাঁধে ৮.১৫ না ৮.৩০ নিয়ে। পুলিশ বলে ৮.১৫ আর সম্প্রচারের জন্য ৮.৩০-এ হতে হবে। তা নিয়েও চলেছে টানাপড়েন। শেষ পর্যন্ত সব পক্ষ একমত হতে পেরেছে।

এর আগে শোনা গিয়েছিল বিধাননগর কমিশনারেট ইস্টবেঙ্গল ক্লাবকে জানিয়েছিল রাত ন‘টায় খেলা শুরু হলে তাদের কোনও আপত্তি নেই। সেই মতো খবর ছড়িয়ে পড়ে এই ম্যাচ ১০ মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে রাত ন‘টা থেকে। ততক্ষণে মানসিকভাবে মাঝরাতে বাড়ি ফেরার মানসিক প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছেন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় তখন আলোচনা তুঙ্গে, অত রাতের ম্যাচ নিয়ে। তার কিছুক্ষণের মধ্যেই আবার থমকে যায় ডার্বি নিয়ে আলোচনা। জানা যায় টেলিভিশন সম্প্রচারকারী সংস্থা রাত ন‘টার ম্যাচে বেঁকে বসেছে। তাদের সবুজ সঙ্কেত ছাড়া কখনওই ম্যাচের সময় পরিবর্তন করা যাবে না।

এর পর শুরু হয় দুই দিকের মতকে গুরুত্ব দিয়েই একটা জায়গায় পৌঁছনো। সোমবার গভীররাত পর্যন্ত আলোচনার পরও কোনও সুরাহা করতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাব। জানা যায় ক্লাবের পক্ষ থেকে পুলিশ এবং সম্প্রচারকারী সংস্থার দেওয়া সময়ের কথা বিচার করে মাঝামাঝি একটা সময় ঠিক করা হয়। পুলিশ যেখানে বলেছিল রাত ন‘টা সেখানে সম্প্রচারকারী সংস্থা রাত আটটার পর ম্যাচ শুরু করতে নারাজ ছিল। যেহেতু এবারের আইএসএল-এর শুরু থেকেই ম্যাচ হয়েছে রাত আটটাতেই। সম্প্রতি বিরতির পর সেই সময়টা ৭.৩০ করা হয়। যে কারণে তাদের জন্য সুবিধে ছিল রাত আটটা। কিন্তু পুলিশ তাতে রাজি নয়। এই পুরো বিষয়টি মাথায় রেখে ক্লাবের পক্ষ থেকে রাত ৮.৩০-তে ম্যাচ শুরু করার আর্জি জানানো হয়। সোমবার এই বার্তা দুই পক্ষের কাছে গেলেও কোনও জবাব আসেনি।

মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হয় আলোচনা। ইস্টবেঙ্গল ক্লাব আলোচনায় বসে বিধাননগর কমিশনারেটের সঙ্গে। সেই আলোচনার ফল ঝুলে থাকে রাত পর্যন্ত। মাঝে একবার ছড়িয়ে পড়ে রাত ৮.৩০-এই হচ্ছে ম্যাচ। কিন্তু অফিশিয়ালি তখনও কিছু ঘোষণা করেনি ক্লাবের পক্ষ থেকে। জানা যায় সম্প্রচারের জন্য ৮.৩০-এর আগে স্লট নেই। এদিকে সাময়িকভাবে পুলিশ আবার ৮.১৫-তে কিছু ক্ষণ আটকে থাকে কিন্তু দীর্ঘ টানাপড়েনের পর শেষ পর্যন্ত ডার্বি হচ্ছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *