আইপিএলে দ্বিতীয় জয় দিল্লির। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলেটানা দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ রানে হারাল ডেভিড ওয়ার্নাররা।প্রথমে ব্যাট করে দিল্লি তুলেছিল ১৪৪-৯। জবাবে হায়দরাবাদ থেমে গেল ১৩৭-৬ রানে।
দিল্লি প্রথম ওভারেই ধাক্কা খায়। তৃতীয় বলে ভুবনেশ্বর কুমার ফেরান ফিল সল্টকে। এর পর ওয়ার্নার এবং মিচেল মার্শ মিলে কিছুটা পরিস্থিতি সামাল দেন। মার্কো জানসেনের প্রথম ওভারেই তাঁকে চারটি চার মারেন মার্শ। কিন্তু আইপিএলে তাঁর ব্যাটেও এ বার ছন্দ নেই। ১৫ বলে ২৫ রানে ফিরে যান টি নটরাজনের বলে এলবিডব্লিউ হয়ে। দিল্লি প্রথম ওভারেই ধাক্কা খায়। তৃতীয় বলে ভুবনেশ্বর কুমার ফেরান ফিল সল্টকে। এর পর ওয়ার্নার এবং মিচেল মার্শ মিলে কিছুটা পরিস্থিতি সামাল দেন। মার্কো জানসেনের প্রথম ওভারেই তাঁকে চারটি চার মারেন মার্শ। কিন্তু আইপিএলে তাঁর ব্যাটেও এ বার ছন্দ নেই। ১৫ বলে ২৫ রানে ফিরে যান টি নটরাজনের বলে এলবিডব্লিউ হয়ে।
মায়াঙ্ক আগরওয়াল এবং রাহুল ত্রিপাঠি জুটি গড়ার চেষ্টা করছিলেন। বেশ এগোচ্ছিলও সেই জুটি। কিন্তু ইশান্ত শর্মার একটি নির্বিষ বলে চালাতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন ত্রিপাঠি। রিপ্লেতে দেখা গেল ব্যাটে-বলে সূক্ষ্ম স্পর্শ হয়েছে। ত্রিপাঠি অবশ্য রিভিউ নেননি। পরের দিকে কোনও ব্যাটারই দাঁড়াতে পারলেন না। আইপিএলে খেলতে আসার আগে দারুণ ছন্দে ছিলেন আইডেন মার্করাম। কিন্তু প্রতিযোগিতায় নেমে তাঁর ছন্দপতন হয়েছে। কোনও ম্যাচেই রান পাচ্ছেন না। হেনরিখ ক্লাসেন তবু লড়াই দিয়েছিলেন। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় কোনও লাভ হল না।
