Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক লাহিরু থিরিমানে বৃহস্পতিবার শ্রীলঙ্কার অনুরাধাপুরায় একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তিনি তাঁর গাড়িতে যাওয়ার সময় অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির এবং তারপর তাঁকে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চোটের সঠিক পরিস্থিতি সম্পর্কে ওখনও জানা যায়নি তবে বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে খবর। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গাড়িতে থিরিমানের সঙ্গে কমপক্ষে আরও একজন যাত্রী ছিলেন এবং সেই ব্যক্তিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

থিরিমানে বর্তমানে লিজেন্ডস ক্রিকেট লিগে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে খেলছিলেন এবং ফ্র্যাঞ্চাইজি ঘটনাটি সম্পর্কে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।

“আমরা জানাতে চাই যে লাহিরু থিরিমানে এবং তাঁর পরিবার মন্দিরে যাওয়ার সময় একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। তাদের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

“সৌভাগ্যবশত, একটি পুঙ্খানুপুঙ্খ চিকিৎসা মূল্যায়নের পর, আমরা নিশ্চিত করতে পারি যে তারা সবাই নিরাপদ এবং সুস্থ রয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই। আমরা এই সময়ে সবার কাছ থেকে উদ্বেগ ও সমর্থনের প্রশংসা করছি। তারা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধার অনুরোধ করছি,” বিবৃতিতে বলা হয়েছে।

একটি নিউজ ওয়েবসাইটের খবর অনুযায়ী, দুর্ঘটনার সময় থিরিমানে তীর্থযাত্রায় ছিলেন। গাড়িটির অপর দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে এবং এই ঘটনায় গাড়িটির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

থিরিমানে তাঁর এক দশকের ক্যারিয়ারে ৪৪টি টেস্ট, ১২৭টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ২০১৪ সালের বিজয়ী সংস্করণ-সহ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের অংশ ছিলেন। তিনি ২০২৩-এর জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *