Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন এমিলিয়ানো মার্তিনেস। মোহনবাগান ক্লাবের তরফ সোমবার রাতে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। সবুজ-মেরুন ক্লাবের জন্য সই করা বল এবং জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার। সাম্প্রতিক অতীতে ফুটবল বিশ্বকাপজয়ী কোনও দলের ফুটবলারের কলকাতায় আসার ঘটনা দেখা যায়নি।

জানা গিয়েছে জুলাই মাসের শুরুর দিকে কলকাতায় আসবেন তিনি। মোহনবাগান ক্লাবে যাওয়া ছাড়াও একটি প্রদর্শনী ম্যাচে হাজির থাকা এবং আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। মার্তিনেস কলকাতায় আসতে পারেন জেনে মোহনবাগান কর্তারা উদ্যোগী হয়ে ওঠেন তাঁকে এক বারের জন্য ক্লাব তাঁবুতে আনার। মার্তিনেস সম্মতি জানিয়েছেন বলেই জানা গিয়েছে। তবে ক্লাবে এসে মার্তিনেস কী করবেন, তা এখনও স্পষ্ট নয়। মোহনবাগানের তরফে আগামী দিনে পুরো কর্মসূচির ব্যাপারে জানানো হবে।

গত বছর ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মার্তিনেস। ফাইনালে শেষ মুহূর্তে একটি নিশ্চিত গোল বাঁচানো তো রয়েছেই, গোটা প্রতিযোগিতা জুড়েই অনবদ্য খেলে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি। ফাইনালে সেরা গোলকিপারের পুরস্কার ওঠে তাঁর হাতেই। এখন তিনি স্বমহিমায় ক্লাব ফুটবলে খেলছেন। পরের মাসেই ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হয়ে যাচ্ছে। তার পরে আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও খেলার কথা রয়েছে মার্তিনেসের। তার ফাঁকেই সংক্ষিপ্ত সফরে কলকাতা ঘুরে যাবেন। সেই উপলক্ষেই আসবেন মোহনবাগান ক্লাবেও।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *