Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আগামী মরশুমের জন্য নতুন কোচ বেছে নিল ওড়িশা এফসি। ভারতীয় ফুটবল মহলে তিনি অতি পরিচিত একজন কোচ। এই কারনেই আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গল তাদের নতুন কোচ হিসেবে নিযুক্ত করতে চেয়েছিল লোবেরাকে। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে আগেই ওড়িশার সঙ্গে কথা সেরে রেখেছিলেন তিনি। অবশেষে আজ চুক্তিপত্রে সই করলেন তিনি।

ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার সঙ্গে ২০১৭ সালে কাজ শুরু করেন লোবেরা। এরপর ২০১৯ সালে সুপার কাপ তাঁর অধীনেই জেতে গোয়া দল। ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার কারনে এরপর এফসি গোয়া ছেড়ে বেরিয়ে আসেন। ২০১৯-২০ মরশুমে মুম্বই সিটি এফসিতে যোগ দেন তিনি। এই ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম বছরেই সাফল্যের স্বাদ এনে দেন লোবেরা। আইএসএল ট্রফি সহ শিল্ড এনে দেন ক্লাবের ঘরে। এরপরে আবার চিনের ক্লাবে যোগ দেন এই সফলতম কোচ। আবার এই মরশুমেই তিনি ভারতে ফিরে এসে ওড়িশা এফসির কোচ নিযুক্ত হলেন।

জয়ের দিক থেকেও বাকি কোচেদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন লোবেরা। এফসি গোয়াকে ৬০টি ম্যাচে কোচিং করিয়ে মোট ৩৩টি ম্যাচে জয় এনে দিয়েছিলেন তিনি। মুম্বইকে মোট ২৩টি ম্যাচের মধ্যে ১৩টি ম্যাচে জয় এনে দিতে সাহায্য করেছিলেন। ওড়িশা এই মরশুমে আইএসএলে ভাল ফল করতে পারেনি। তাই ভাল ফলের আশায় আগেই কথাবার্তা সেরে রেখেছিল। অবশেষে আজ সরকারিভাবে তা জানিয়ে দেওয়া হল।   

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *