Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আইএসএল ২০২৬-‌২৭য়ের প্রথম দফার ডার্বির আর বেশি দেরি নেই। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে যুবভারতীতে পুজোর উৎসবের মরশুম শেষ হলেই ২৯ নভেম্বর। মাঝে আন্তর্জাতিক ম্যাচ থাকায আইএসএলের খেলা সাময়িক বন্ধ ছিল। আবার তা শুরু হচ্ছে। প্রথমে নামছে ইসটবেঙ্গল ঘরের মাঠে, পরে মোহনবাগান সুপার জায়ান্ট বাইরের মাঠে।

২৯ নভেম্বর ডার্বির আগে দুই প্রধান নিজেদের খুব একটা যে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে এমন নয়। কারণ জাতীয় দল থেকে ফুটবলাররা ক্লাব দলের যোগ দেওয়ার পর দু’‌দলের কোচের কাছে তাঁদের নিয়ে কাজ করার সুযোগ কম নতুন করে। ম্যাচ খেলতে খেলতে তাঁদের প্রস্তুতি নিতে হবে ডার্বির জন্য। তারওপর ইস্টবেঙ্গল ও মোহনবাগানে চোট চিন্তা রয়েছে। ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সবচেয়ে বড় সমস্যা চোটের জন্য রক্ষণের মূল স্তম্ভ আনোয়ার আলির না থাকা। আনোয়ার না থাকলে কী হয়, সেটা নিউজিল্যান্ড সফরে হাড়ে হাড়ে টের পেয়েছেন ভারতীয় দলের চিফ কোচ খালিদ জামিল।

ইস্টবেঙ্গল কোচ হাবাসকেও রক্ষণ জমাট করতে হবে আনোয়ারকে ছাড়া। কারণ এই ডার্বিতে আনোয়ার ফিট হয়ে মাঠে নামতে পারবেন না। সন্দীপ মান্ডি পাকিস্তানের বিরুদ্ধে গোল করে ভারতীয় দলকে সাফ ট্রফি এনে দিয়েছেন। লাল হলুদ কোচ হাবাস সামনের ডার্বিতে সন্দীপের ওপর ভরসা রেখে ম্যাচটা উতরে যেতে পারেন কিনা, সেটা সময়ই বলবে। নিউজিল্যান্ড সফরে চোটের জন্য যাননি এডমুন্ড। তবে ডার্বিতে তাঁর খেলা সম্ভব বললেই মনে হচ্ছে।

সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট কোচ পানোসের সমস্যাটা অপেক্ষাকৃত কম। চোটের জন্য ডিসেম্বর পর্যন্ত সাহাল নেই। তবে সাহালের বিকল্প ফুটবলার পানোসের হাতে আছে। পানোসের সবচেয়ে বড় স্বস্তির জায়গা চার্চিল ম্যাচ থেকেই মাঠে ফিরছেন দলের লাইওয়্যার আপুইয়া। মিগুয়েলও ফিট। এই দুই ফুটবলারকে সামনের ডার্বিতে পেয়ে যাবেন পানোস। তাতে সবুজ মেরুনের শক্তি অনেকটাই বাড়বে।

আইএসএলের ফিরতি দফার ডার্বির তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ২৮ ফেব্রুয়ারি। আপাতত আইএসএলের ম্যাচ টানা চললেও আন্তর্জাতিক ব্রেকের জন্য আবারও একবার সাময়িক বন্ধ থাকবে খেলা ২০ মার্চের পর। শুরু হবে ৩ এপ্রিল। ১৫ এপ্রিল পর্যন্ত ম্যাচের সূচী দেওয়া আছে। শেষ রাউন্ডের ম্যাচের দিন এখনও ঘোষণা করা হয়নি সেইমুহূর্তের পরিস্থিতি বুঝে ঠিক করতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...