Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ যাত্রা শুরু করছে ভারত। উদ্বোধনী ম্যাচে করাচিতে পাকিস্তানকে হারিয়ে শুরু করে দিয়েছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ভারতের সামনে একটাই লক্ষ্য জয় দিয়ে শুরু করা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন যে তিনি টুর্নামেন্টে দলের প্রস্তুতি নিয়ে খুবই খুশি।

তিনি ২০২২ সালে ভারতের বিরুদ্ধে তাদের ওডিআই সিরিজ জয়ের কথা তুলে ধরেন, যা ছিল এই ফর্ম্যাটে শেষবারের মতো তারা একে অপরের বিরুদ্ধে খেলেছিল। তিনজন পেসার এবং দু’জন স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। যেখানে নাহিদ রানার পরিবর্তে তানজিম হাসানকে দলে রেখে টিম ম্যানেজমেন্ট।

রোহিত শর্মা বলেছেন যে তিনি প্রথমে ফিল্ডিং করতেই চেয়েছিলেন। তিনি এখানে খেলার আগের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এই কথা জানিয়েছেন, যেখানে ফ্লাডলাইটে ব্যাটিং করা সহজ ছিল। দল পরিবর্তনের ক্ষেত্রে, তিনি বলেছেন যে কুলদীপ এবং শামি দলে ফিরেছেন। বরুণ এবং অর্শদীপকে এই ম্যাচে বাইরে বসতে হচ্ছে। তাই বাঁহাতি দ্রুতগতির বৈচিত্র্যের জন্য হর্ষিত রানাকে বেছে নিয়েছেন।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি

বাংলাদেশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *