Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০২৪-২৫ মরসুমের জন্য বার্ষিক কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে দিল সোমবার, যেখানে ২০২৩-২৪ মরসুমের তালিকা থেকে বাদ পড়া শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে ফেরানো হয়েছে। মাত্র চারজন খেলোয়াড় এ+ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন – বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাডেজা। রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা প্রমুখ তরুণ এবং উদীয়মান ক্রিকেটারদেরও তাদের প্রথম কেন্দ্রীয় চুক্তি দেওয়া হয়েছে।

খেলোয়াড়দের পারফরম্যান্স এবং তিনটি ফর্ম্যাটে অংশগ্রহণের উপর নির্ভর করে কেন্দ্রীয় চুক্তি চারটি ভাগে ভাগ করা হয়েছে – এ+, এ, বি, সি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসরের পর রোহিত, কোহলি এবং জাডেজার এ+ ক্যাটাগরি (বার্ষিক ৭ কোটি টাকা বেতন) থেকে বেরিয়ে যাওয়া নিয়ে জল্পনা চলছিল, কিন্তু বোর্ড এই তিনজনকে ধরে রেখেছে।

কিছু শৃঙ্খলাজনিত সমস্যার কারণে ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারের জুটিকে বিসিসিআই গত কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল। আইয়ার ইতিমধ্যেই ওয়ানডে ফর্ম্যাটে ভারতীয় দলে ফিরে এসেছেন, কিষাণ চলতি আইপিএল ২০২৫ অভিযানে আশাব্যঞ্জক লক্ষণ দেখিয়েছেন।

আইয়ার প্রকৃতপক্ষে, এই বছরের শুরুতে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আইয়ার গ্রেড বি বিভাগে ফিরে এসেছেন এবং ঈশানকে গ্রেড সি বিভাগে ফেরানো হয়েছে।

২০২৪-২৫ মরসুমের জন্য বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা:

এ+ গ্রেড— রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা

গ্রেড এ— মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ড্যে, মহম্মদ শামি, ঋষভ পন্থ

গ্রেড বি— সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার

গ্রেড সি— রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্থী, হর্ষিত রানা

কোন গ্রেডে কত টাকা পাচ্ছেন ক্রিকেটাররা:

গ্রেড এ+: প্রতি বছর ৭ কোটি টাকা
গ্রেড এ: প্রতি বছর ৫ কোটি টাকা
গ্রেড বি: প্রতি বছর ৩ কোটি টাকা
গ্রেড সি: প্রতি বছর ১ কোটি টাকা

হর্ষিত রানা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্থী প্রথম বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিলেন, যাদের ক্যাটাগরি সি-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *