Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার স্প্যানিশ জায়ান্টরা জানিয়েছে, রিয়েল মাদ্রিদের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে পেটের সমস্যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন। “আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের তীব্র সমস্যায় ভুগছেন এবং বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং যথাযথ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে,” লস ব্লাঙ্কোস এক বিবৃতিতে জানিয়েছে। ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে বুধবার আল-হিলালের বিপক্ষে রিয়েল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি, জাবি আলোন্সোর প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

মঙ্গলবার আলোন্সো জানিয়েছিলেন, মিয়ামিতে ম্যাচের আগে অসুস্থতার পর ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড একটু ভালো বোধ করছে। কিন্তু তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল।

মাদ্রিদের বি-দলের খেলোয়াড় ২১ বছর বয়সী গঞ্জালো গার্সিয়া এমবাপ্পের জায়গায় শুরু করেন এবং সৌদি আরবের প্রতিপক্ষের বিরুদ্ধে রিয়েল মাদ্রিদের হয়ে গোলের মুখ খোলেন।

গ্রুপ এইচ-এ মাদ্রিদের দ্বিতীয় ম্যাচ রবিবার ২২ জুন শার্লটে মেক্সিকান দল পাচুকার বিপক্ষে।

রিয়েল মাদ্রিদে তাঁর প্রথম মরসুমে লা লিগায় ৩১ গোল করে এমবাপ্পে ইউরোপীয় গোল্ডেন বুট বিজয়ী হয়ে শেষ করেছিলেন, কিন্তু লস ব্লাঙ্কোসে কোনও বড় ট্রফি ছাড়াই মরসুম শেষ করেছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *