Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের ভারতীয় দলের ফুটবলারদের নাম জানালেন জাতীয় দলের নয়া কোচ খালিদ জামিল। এই তালিকায় মোহনবাগান সুপার জায়ান্টের কোনও ফুটবলারের নাম নেই। বাগান কর্তৃপক্ষ কোনও ফুটবলারকে না ছাড়ায়, ফিফা উইন্ডোতে এই টুর্নামেন্ট হচ্ছে না এই যুক্তিতে, একইসঙ্গে ফেডারেশন তাদের ফুটবলারদের চোট হলেও কোনও খোঁজ নেয় না বলে।

মানোলো মারকোয়েজ ভারতীয় কোচ থাকার সময় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দল থেকে বাদ পড়েছিলেন গুরপ্রতীত সিং সান্ধু। তিনি খালিদের দলে ফিরলেন গোলকিপার অমরিন্দার ও ঋত্বিক তেওয়ারির সঙ্গে। ইস্টবেঙ্গলের আনোয়ার আলির অন্তর্ভুক্তি সন্দেশ ঝিঙ্গানের পাশে ভারতীয় রক্ষণের শক্তি বাড়াবে। একইসঙ্গে জিতিন এমএস ও ইরফান ইডওয়াডের ওপর আক্রমণভাগে ভরসা রেখেছেন কোচ খালিদ অন্যদের পাশাপাশি। তবে শিবিরে থাকলেও শেষপর্যন্ত রহিম আলির জায়গা হয়নি ২৩ সদস্যের দলে। বাদ পড়লেন রাহুল কে পি ও সুনীল বেঞ্চামিন।

বেঙ্গালুরুতে ১০ দিনের শিবির সেরে মঙ্গলবার তাজিকিস্তান রওনা হবে ভারতীয় ফুটবল দল ২৯ আগস্ট প্রথম ম্যাচ খেলতে। পরের দু‘‌ ম্যাচে ১ ও ৪ তারিখ প্রতিপক্ষ ইরান ও আফগানিস্তান। অল্পসময়ের প্রস্তুতিতে দল গোছানোর কাজ সারতে হলেও, ভারতীয় দলের কোচ খালিদ জামিল চ্যালেঞ্জ নিতে তৈরি। মোহনবাগান ফুটবলারদের না পাওয়া নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর মুখে। জানালেন, ‘‌ যারা আছে, তাদের নিয়েই লড়তে তৈরি কাফা নেশনস কাপে। তাছাড়া এই সুযোগে অন্যদের দেখে নেওয়ার সুযোগ মিলবে। সিনিয়রদের পাশাপাশি জুনিয়র ফুটবলারদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করে নিতে হবে। পরে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে সবাইকে পেলে নতুন করে ভাবা যাবে। আপাতত আমার ফোকাস কাফা নেশনস কাপের ম্যাচে। তারপর ধাপে ধাপে এগোনো যাবে। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় কঠিন। প্রতিপক্ষ তাজিকিন্তান, ইরান, আফগানিস্তানেক খেলা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। ওরা শক্তিশালী সকলেই। তবে আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে ভাল খেলার জন্য। ফুটবলাররা সকলেই পেশাদার। ফোকাসড। শিবিরে প্রচুর ঘাম ঝরিয়েছে। নিজেদের ওপর বিশ্বাস রেখে একটা দল হিসেবে লড়তে হবে। শুরুতে একটু বুঝেশুনে খেলতে হবে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে দেখছি। ভাল খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া ও বোঝাপড়া বাড়ানোর কাজটা সারতে হবে। আশাবাদী কাফা নেশনস কাপে ভাল ফল হবে।’‌

খালিদের দলে যারা সুযোগ পেলেন, তাঁরা হলেন গুরপ্রীত, অমরিন্দার, ঋত্বিক(‌গোলকিপার)‌, বেকে, রোশন, আনোয়ার, সন্দেশ, চিঙ্গলেসানা, রালতে, উভেইস(‌ ডিফেন্ডার)‌, নিখিল প্রভু, সুরেশ, দানিশ, জিকসন, বরিস, আশিক, উদান্তা, মহেশ(‌মিডফিল্ডার)‌, ইরফান, মনবীর জুনিয়র, জিতিন, ছাংতে, বিক্রমপ্রতাপ।‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *