Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: রাজস্থান রয়্যালস শনিবার ঘোষণা করেছে যে আইপিএল ২০২৬-এর আগে প্রধান কোচ রাহুল দ্রাবিড় ফ্র্যাঞ্চাইজির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সাম্প্রতিক কাঠামোগত পর্যালোচনার অংশ হিসেবে, ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়কে আরও বিস্তৃত ভূমিকার প্রস্তাব দিয়েছিল, কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক এবং প্রধান কোচ সেই দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। “রাহুল বহু বছর ধরে রয়্যালসের হয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব খেলোয়াড়দের একটি প্রজন্মকে প্রভাবিত করেছে, দলের মধ্যে শক্তিশালী মূল্যবোধ তৈরি করেছে এবং ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে এক ছাপ রেখে গিয়েছে। রাজস্থান রয়্যালস, এর খেলোয়াড় এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্ত ফ্র্যাঞ্চাইজির প্রতি তাঁর অসাধারণ সেবার জন্য রাহুলকে আন্তরিক ধন্যবাদ জানায়,” ফ্র্যাঞ্চাইজির তরফে এক বিবৃতিতে বলেছে।

আইপিএল ২০২৫-এ, রাজস্থান রয়্যালসের সফর হতাশাজনক ছিল যেখানে তারা দশটির মধ্যে মাত্র চারটি ম্যাচ জিতেছিল। আরআর পয়েন্ট টেবিলে নবম স্থানে ছিল, পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ঠিক উপরে।

গত বছরের সেপ্টেম্বরে, দ্রাবিড়কে বহু বছরের চুক্তিতে আরআর-এর নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, ২০২৪ সালের পুরুষদের টি২০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে ভারতীয় দলের সঙ্গে তার তিন বছরের মেয়াদ শেষ করার পর।

দ্রাবিড় ২০১২ এবং ২০১৩ সালের আইপিএল-এ আরআর-এর অধিনায়কত্ব করেছিলেন, এবং ২০১৪ এবং ২০১৫ মরসুমে দলের পরামর্শদাতা ছিলেন। আইপিএল ২০২৫-এর আগে আরআর-এর দলে তাঁর প্রত্যাবর্তন ফ্র্যাঞ্চাইজির জন্য তাদের দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের প্রত্যাশা বাড়িয়েছিল।

কিন্তু তারা ১৪টি লিগ পর্যায়ের ম্যাচে মাত্র চারটি জয়ের সঙ্গে হতাশাজনকভাবে নবম স্থানে শেষ করেছিল। নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন সাইড স্ট্রেনের কারণে মাত্র ন’টি ম্যাচ খেলেছিলেন, উইকেটরক্ষক-ব্যাটসম্যান অনুপলব্ধ থাকাকালীন রিয়ান পরাগ অধিনায়ক হিসেবে দায়িত্ব সাম‌লান। দ্রাবিড়কে ছাড়াই আপাতত ফ্র্যাঞ্চাইজিটি ২০২৬ সালের আইপিএল-এর জন্য প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে কাজ করছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *