Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপে খেলা জেসন কামিংসের সঙ্গে চুক্তি করল মোহনবাগান । মোট তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে এলেন এই গোলমেশিন। অস্ট্রেলিয়ার এই ফুটবলার কয়েকসপ্তাহ আগে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন করেছেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি মোট ৪৯ ম্যাচে করেছেন ৩০ গোল।

স্কটিশ কাপে পরপর তিনটি মরশুমে ২০টির বেশি গোল করে টানা তিনবার সর্বাধিক গোলের রেকর্ড রয়েছে কামিংসের। ইপিএলের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্স, লুটন টাউনের মত ক্লাবে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে খেলতে এসেই জাতীয় দলে ডাক পান কামিংস। এরপর কাতার বিশ্বকাপে দেশের হয়ে খেলার সুযোগ পান তিনি। কামিংস আসায় মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমনভাগ আরও শক্তিশালী হল। দুই বিশ্বকাপার কামিংস ও পেত্রাতোসের সঙ্গে সাদিকু এই ত্রিফলা আক্রমণভাগ নিয়ে এএফসি কাপে খেলতে নামবে সবুজ-মেরুন শিবির।

মোহনবাগানের সঙ্গে চুক্তির পর এই অস্ট্রেলীয় ফুটবলার বলেছেন, “ইন্ডিয়ান সুপার লিগ এখন এ লিগের ফুটবলারদের কাছে দারুন গুরুত্ব পাচ্ছে। মোহনবাগানের পক্ষ থেকে যখন আমাকে খেলার প্রস্তাব দেওয়া হয় তখন থেকেই আমি এই ক্লাবের বিষয়ে খোঁজ রাখতে শুরু করি। ভারতীয় ফুটবলে মোহনবাগানের গৌরব রয়েছে। তাছাড়া গত মরশুমে এই ক্লাব আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। আমি আশাবাদী আগামী তিন বছরে মোহনবাগান ট্রফি ক্যাবিনেটে কিছু ট্রফি এনে দিতে পারব। আমি চাই জেতার উদগ্র মানসিকতা নিয়ে সব টুর্নামেন্টে নামুক আমার ক্লাব।“

কামিংসকে সই করিয়ে উচ্ছ্বসিত কোচ খুয়ান ফেরান্দো। তিনি বলেছেন, “জেসন কি মাপের ফুটবলার তা সবাই জানে। প্রচণ্ড আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে। বল কন্ট্রোল করে জায়গা তৈরি করতে পারে। গোলের সামনে ফিনিশিং খুব ভাল কামিংসের। টিমম্যান হিসেবেও সুনাম রয়েছে জেসনের। সদ্য বিশ্বকাপে খেলা ফুটবলার যে ভারতের ক্লাবে আস্তে রাজি হয়েছে এটা অনেক বড় ব্যাপার। এটাই প্রমান করে ইন্ডিয়ান সুপার লিগ ভারতীয় ফুটবলের উন্নতিতে কতটা সাহায্য করছে।“        

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *