অলস্পোর্ট ডেস্ক: খসড়া সূচী অনুযায়ী আইএসএলে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ঘরের মাঠে ১৬ ফেবরুয়ারি। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। লড়াইটা শুরু থেকেই কঠিন। আর তাই দেরি না করে দল গোছানোর কাজটা সেরে ফেলতে তৎপর ইস্টবেঙ্গল। বেশ কয়েকজন ফুটবলারের নাম ভেবেছেন লাল হলুদ কোচ অস্কার ও টিম ম্যানেজমেন্ট। তার মধ্যে থেকে পছন্দের ও কার্যকরী ফুটবলার বেছে নেওয়া কাজ চালাচ্ছে তাঁরা।
সেই বাছাই তালিকায় ওপরের দিকে আছেন অ্যন্ডোরা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড , মালয়েশিয়ায় খেলা ইউসেফ এজেডারি। জাপানী ফুটবলার হিরোশি ইবুসুকিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আক্রমণভাগকে শক্তিশালী করতে ২০২৫-২৬ মরশুমের জন্য স্প্যানিশ ফরোয়ার্ড ইউসেফ এজেজারারিকে দলে নেওয়ার কাজটা অনেকটাই এগিয়ে ফেলেছে। চুক্তির শর্ত মানলে ও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে ইউসেফকে সই করাবে লাল হলুদ। সেটা এক দু’দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।
স্পেনে জন্ম হলেও মরক্কোর সঙ্গে এজেজারির সম্পর্কে আছে পূর্বসূরীর সুত্রে। স্প্যানিশ লিগের নীচের ডিভিশনে গোলস্কোরিং দক্ষতার জন্য তাঁর পরিচিতি আছে। তবে এজেজারি নিজেকে বেশি করে মেলে ধরেন লিগা ওয়ানে ইন্দোনেশিয়ার ক্লাব পারসিক কেদিরির জার্সিতে। ৩২ ম্যাচে ১৮ গোল করার সুবাদে। এরপর কম্বোডিয়ার ক্লাব ভিশাখা এফসির হয়ে ১১ ম্যাচে ১০ গোল করে নিজের গোল করার ক্ষমতা আরও বেশি করে জাহির করেন। এরপর সিঙ্গাপুর প্রিমিয়ার লিগ ক্লাব তানজং পাগার ইউনাইটেডের হয়ে ৬ ম্যাচে ৫ গোল করেন তিনি।
বিভিন্ন লিগ নিজের মানিয়ে নেওয়ার ক্ষমতা ও গোল করার ফর্ম ধরে রাখার দক্ষতা প্রশংসনীয় ৩২ বছরের এজেজারির। শেষপর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে, লাল হলুদ জার্সিতে আইএসএলের প্রথম ম্যাচ থেকে তাঁকে খেলতে দেখার সম্ভাবনা প্রবল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
