Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ আইএসএলের খসড়া সূচী তৈরি। তা অংশগ্রহণকারী ১৪ ক্লাবের কাছে পৌঁছেও গেছে প্রস্তুতির সমস্যা এড়াতে। কিন্তু সেই সূচীর সরকারি ঘোষণা আটকে আছে, ব্রডকাস্টিং পার্টনারের ব্যাপারে কোনও সন্ধান না মেলায়। তবে সেই সমস্যা মেটাতে রিকোয়েস্ট ফর প্রোপোজাল শিডিউল অনুযায়ী এআইএফএফ শুক্রবার দুপুরে একটি প্রিবিড অনলাইন কনফারেন্স রেখেছিল। তাতে ২০২৫‌-‌২৬ মরশুমের আইএসএলের ব্রডকাস্টিং ও কমার্শিয়াল পার্টনার হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়ে অংশ নিয়েছে ৪টি নামী সংস্থা।

এই ৪টি সংস্থা হল সোনি স্পোর্টস, ফ্যান কোড, জি স্পোর্টস, ও ব্রিটিশ সংস্থা টু সার্কলস। এআইএফএফের প্রিবিড কনফারেন্সে এই চার সংস্থাকে বলা হয়েছে, তাদের যদি আইএসএলের টেনকিকাল, অপারেশনাল, ও কমার্শিয়াল দিক নিয়ে কোনও প্রশ্ন থাকে, তাহলে তাদের সেটা করতে হবে ২৭ জানুয়ারির মধ্যে। এআইএফএফ আশা করছে, আরও অন্য সংস্থা বিডার হিসেবে এগিয়ে আসবে। তবে বিড জমা দেওয়ার শেষ তারিখ ১ ফেব্রুয়ারি। বিড জমা দেওয়ার সিকিউটি ডিপোজিট হিসেবে জমা করতে হবে ৫ লাখ টাকা। এরপর অন্যান্য শর্তপূরণ যারা করবে, তারাই মিডিয়া রাইটসের দখল ও কমার্শিয়াল পার্টনার হতে পারবে। কাউকে না পেলে, শেষপর্যন্ত অবশ্য কোনও লাভ ছাড়াই আইএসএল ম্যাচ সম্প্রচারের জন্য দূরদর্শনের দারস্থ হতে হবে।

জি, সোনি ও ফ্যান কোড ইতিমধ্যেই নানা সময় ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থেকেছে। ২০০৫ থেকে ২০২৪ আই লিগের কমার্শিয়াল পার্টনার হিসেবে যুক্ত ছিল জি স্পোর্টস। বিদেশি কোম্পানির মধ্যে টু সার্কলস সেদিক থেকে নতুন। এখন দেখার এর মধ্যে কারও সঙ্গে আইএসএলের চুক্তি হয় কিনা?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *