Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইস্টবেঙ্গল এফসি ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) চলতি মরসুমের জন্য ডেনিশ ফরোয়ার্ড অ্যান্টন সোজবার্গকে ষষ্ঠ বিদেশি হিসেবে দলে নিশ্চিত করল। সোজবার্গ ৭৭ নম্বর জার্সি পরবেন বলে ক্লাবের প্রেস রিলিজে জানানো হয়েছে। ডেনমার্কের আরহাসের বাসিন্দা, সোজবার্গ ইস্টবেঙ্গল দলকে যে আরও শক্তিশালী করবে তা নিয়ে কোনও সংশয় নেই। ইতিমধ্যেই আইএসএল-এর প্রথম ম্যাচ দাপটের সঙ্গেই জিতে নিয়েছে লাল-হলুদ বাহিনী। আসা জাগিয়েছেন দলের বিদেশিরা। তাঁদের সঙ্গে সোজবার্গের উপস্থিতি ইস্টবেঙ্গলের পারফর্মেন্সকে একটা উচ্চতায় নিয়ে যাবে বলেই আশা কর্তৃপক্ষের।

সোজবার্গকে দলে স্বাগত জানিয়ে ইস্টবেঙ্গল এফসির ফুটবল প্রধান থাংবোই সিংতো বলেন, “অ্যান্টন আমাদের সামনে প্রয়োজনীয় শক্তি, কৌশল এবং খিদের নিখুঁত মিশ্রণ নিয়ে এসেছেন। আমরা তাকে শুভকামনা জানাই এবং আশা করি সে ইস্টবেঙ্গলের রঙে সাফল্য লাভ করবে।”

সোজবার্গ আমেরিকান ক্লাব মন্টেরে বে এফসি থেকে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডে যোগ দিলেন। ইউরোপীয় এবং উত্তর আমেরিকার লিগ জুড়ে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের পর ২৫ বছর বয়সী এই খেলোয়াড় ভারতীয় ফুটবলের সঙ্গে জুড়তে চলেছেন। তাঁর কেরিয়ারের শুরু ডেনিশ ইয়ুথ সিস্টেম থেকে, বি৩৬ তোর্ষভানের সঙ্গে ফ্যারো দ্বীপপুঞ্জে শীর্ষ স্তরের অভিজ্ঞতা, যেখানে তিনি২০২৪-২৫ মসুমে একটি দুর্দান্ত সময় কাটিয়েছেন। যেখানে তাঁর ঝুলিতে রয়েছে ১০ গোল এবং পাঁচটি অ্যাসিস্ট, মন্টেরে বে এফসির সঙ্গে ইউএসএল চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করার আগে।

ইস্টবেঙ্গল এফসির প্রধান কোচ অস্কার ব্রুজোঁ বলেছেন, “আমরা ইস্টবেঙ্গল পরিবারে অ্যান্টনকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এত তরুণ খেলোয়াড়ের জন্য, তিনি অভিজ্ঞতা, শারীরিক শক্তি এবং প্রতিযোগিতার নিদর্শন হয়ে উঠবে। তার গতি, দক্ষতা এবং এমন মানসিকতা রয়েছে যা আমরা মূল্যবান বলে মনে করি, বিশেষ করে একটি ছোট লিগে যেখানে প্রতিটি খেলা এবং মিনিট গুরুত্বপূর্ণ। তাঁর স্ট্রেনথ এবং খিদে তাৎক্ষণিকভাবে দলে একটা মূল্য যোগ করবে। উপরন্তু, আমাদের পরিবেশের মধ্যে বেড়ে ওঠার এবং দলের চারপাশে ইতিবাচক গতি তৈরি করার জন্য তার যথেষ্ট জায়গা রয়েছে।”

অ্যান্টন সোজবার্গ বলেছেন, “ম্যানেজমেন্ট ইতিমধ্যেই আমাকে ইস্টবেঙ্গলের বিশাল উত্তরাধিকার সম্পর্কে সচেতন করেছে। আমি এখানে লড়াই করতে, গোল করতে, আমার সতীর্থদের এবং ক্লাবকে তাদের আইএসএল ঘিরে যে স্বপ্ন তা অর্জনে সহায়তা করতে এসেছি। ভক্তদের সামনে খেলার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *