Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপের নিয়মরক্ষার শেষ ম্যাচে হংকংকে ২-‌১ গোলে হারিয়েছে ভারতীয় সিনিয়র ফুটবল দল কোচির নেহরু স্টেডিয়ামের মাঠে। আপাতত খাদিল জামিলের কোচিংয়ে থাকা ভারতীয় দলের কাছে প্রতিযোগিতামূলক কোনও টুর্নামেন্ট নেই। কিন্তু ভারতীয় দলের খালিদ জামিল চান ফুটবলাররা যেন খেলার মাঝেই থাকে। হংকং ম্যাচ জেতার পরই বলেছিলেন, পরবর্তী এশিয়ান কাপ কোয়ালিফায়ারের কথা মাথায় রেখে এখন থেকেই বেশি সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলা দরকার, ফুটবলারদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে। সঙ্গে আত্মবিশ্বাস।

তাঁর সে মনোবাঞ্ছা পূর্ণ করতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএফ সূত্র থেকে জানা গেছে, ভারতীয় ফুটবল দল লন্ডনে ইউনিটি কাপে অংশ নেবে। ২৬ থেকে ৩০ মে লন্ডনে অনুষ্ঠেয় ওই চারদেশীয় নকআউট টুর্নামেন্টে বিশ্বকাপ থেকে সদ্য ছিটকে যাওয়া শক্তিশালী নাইজেরিয়া, জামাইকা ছাড়াও আরও একটি নামী আফ্রিকার দল ভারতের সঙ্গে ট্রফি জিততে লড়বে। চারটি দল সরাসরি লটারির মাধ্যমে সেমিফাইনালে মুখোমুখি হবে ২৬ মে। সেমিফাইনাল বিজয়ী দল ফাইনাল খেলবে ৩০ মে। ওইদিনই সেমিফাইনালে লুজার দল তৃতীয়-‌চতুর্থ স্থানাধিকারীর লড়াইয়ে মোকাবিলা করবে ফাইনালের আগে।

ইউনিটি কাপে জামাইকা ও নাইজেরিয়াই ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেকটাই ওপরের দিকে আছে। সেখানে ভারতীয় ফুটবল দলের ফিফা ক্রমতালিকায় ৫ ধাপ উন্নতি হয়েছে হংকং ম্যাচ জেতার পর। লন্ডনে বসবাসকারী একটা বড় সংখ্যায় ভারতীয় ও আফ্রিকার ফুটবলপ্রেমী সমর্থকদের কথা ভেবেই এই টুর্নামেন্টের আয়োজন। সেখানে খেলার জন্য সংগঠকদের তরফে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল ভারত। এআইএফএফ এমন একটা সুযোগ হাতছাড়া করতে চায়নি। বরং ফেডারেশন এক কর্তা জানিয়েছেন, ইউনিটি কাপে ভারতের খেলা নিয়ে এখন থেকেই লন্ডনের ভারতীয় বসবাসকারী মানুষের মধ্যে একটা বাড়তি আগ্রহ ও উন্মাদনা লক্ষ্য করা গেছে।

ইউনিটি কাপ খেলার সূত্রে ভারতীয় দল বহুকাল পর ইংল্যান্ডের মাটিতে খেলবে। ইংল্যান্ডের মাটিতে প্রথমবার ভারতীয় দল খেলেছিল ১৯৪৮ লন্ডন অলিম্পিক্সে। পরে ২০০০ সালে ভারতীয় দল মুখোমুখি হয় ফুলহ্যাম ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের মতো দলের বিরুদ্ধে। ওখানেই বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ খেলেছিল, এবং জিতে সফর শেষ করেছিল ভারতীয় ফুটবল দল। ২০০২ সালে জামাইকার বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে খেলেছিল ভারতীয় দল। প্রথমটি ০-‌৩ গোলে হারলেও পরের ম্যাচ ০-‌০ ড্র রাখতে সক্ষম হয়েছিল।

ভারতীয় কোচ খালিদ জামিলও উচ্ছ্বসিত লন্ডনের মাঠে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী দলের বিরুদ্ধে ইউনিটি কাপে নিজেদের ক্ষমতা যাচাইয়ের সুযোগ পেয়ে। তাঁর মতে, ভারতীয় দল র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকে দলের বিরুদ্ধে যত বেশি খেলবে, তত নিজেদের ধার ও দক্ষতা বাড়াতে সক্ষম হবে। খালিদের আত্মবিশ্বাস এখন আরও বেড়েছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় দলের জার্সিতে হংকং ম্যাচে রায়ান উইলিয়ামস গোল পাওয়াও ও ম্যাচ জেতায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *