Cart Total Items (0)

Cart

All Sports
বাংলাদেশ বনাম ভারত

অলস্পোর্ট ডেস্ক: বাংলাদেশ বনাম ভারত মহিলা টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের সেই দাপট দেখা গেল ‌না। যদিও জিতে সিরিজ দখলে নিয়ে নিল ভারতের মেয়েরা। মঙ্গলবার মীরপুরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ভারত থামে ৯৫-৮এ। লক্ষ্য খুবই কম ছিল কিন্তু সেই লক্ষ্যেও পৌঁছতে পারল না বাংলাদেশের মেয়েরা। ২০ ওভারে ৮৭-১০-এ থামলেন তারা। ৮ রানে ম্যাচ জিতে নিল ভারত।

ভারতের হয়ে ওপেন করতে নেমে স্মৃতি মন্ধনা ১৩ ও শাফালি ভর্মা ১৯ রান করে আউট হন। ৩৩ রানের ওপেনিং ইনিংসে ভিতটা তৈরি হয়েই গিয়েছিল ভারতের। কিন্তু পরের দিকে কেউ আর ক্রিজে টিকতে পারলেন না। জেমিমা রডরিগেজ ৮, হরমনপ্রীত কৌর ০, ইয়াস্তিকা ভাটিয়া ১১, হার্লিন দেওল ৬। দীপ্তি শর্মা ১০, আমনজ্যোত কৌর ১৪ রানে আউট হন। ৭ রানে পুজা ভস্ত্রাকর ও ৫ রানে  মিন্নু মানি অপরাজিত থাকেন। ২০ ওভারে ভারত ৯৫-৮ রানই তুলতে পারে।

বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন সুলতানা খাতুন। দুই উইকেট নেন ফাহিমা খাতুন। একটি করে উইকেট নেন মারুফা আকতার, নাহিদা আকতার ও রাবেয়া খান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। মাঝে ক্যাপ্টেন নিগার সুলতানা দলের হাল ধরার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু তাঁর একার পক্ষে সেই লক্ষ্যে পৌঁছনো সম্ভব ছিল না।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম তিন ব্যাটার শামিমা সুলতানা ৫, শাথি রা‌নি ৫ ও মুর্শিদা খাতুন ৪ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। চার নম্বরে নেমে একাই চেষ্টা চালান নিগার। ৩৮ রানের ইনিংসও খেলেন। কিন্তু তিনি ফেরার পর তাসের ঘরের মতো ধসে যায় বাংলাদেশের ইনিংস। একজন ছাড়া আর কেউই দুই সংখ্যায় পৌঁছতে পারলেন না। চার জনের নামের পাশে লেখা হল শুধু ‘০’।  যার ফল কাছে গিয়েও সাফল্য এল না। ২০ ওভারে ৮৭ রানে থামল বাংলাদেশ।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নিলেন দীপ্তি শর্মা ও শাফালি ভর্মা। জোড়া উইকেট নিলেন মিন্নু মানি। এক উইকেট নেন বারেড্ডি অনুশা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *