Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ফুটবল দলের ভাগ্য বা স্ট্যাটাস কিছুই বদল ঘটল না। যতই অন্য দেশের ফুটবল দলের জন্য এসিএল এলিটে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়াক না কেন এএফসি। ভারতীয় ফুটবল দলকে আগের মতোই এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-‌তেই পরের মরশুমে খেলতে হবে। আইএসএল চ্যাম্পিয়ন অর্থাৎ লিগ শিল্ড বিজয়ী দল এসিএল টু-‌র গ্রুপ পর্বেই সরাসরি খেলার সুযোগ পাবে, আর সুপার কাপ বিজয়ী দল এসিএল টু-‌র গ্রুপ পর্বে ওঠার সুযোগ পেতে প্রথমে প্লেঅফে অংশ নেওয়ার সুযোগ পাবে। সামনের এসিএল টু-‌র প্লেঅফে খেলার যোগ্যতার্জন করেছেন এফসি গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে।

এসিএল এলিট বিভাগের প্রতিযোগিতায় সৌদি আরব ও জাপানের ক্লাবগুলির সামনে বেশি সংখ্যায় খেলার সুযোগ মিলতে চলেছে এএফসি দলের সংখ্যায় বৃদ্ধি ঘটানোয়। এএফসি ঘোষণা করেছে, তাদের পেশাদার ফুটবল কমিটি সবদিক খতিয়ে দেখে ২০২৬/‌২৭ মরশুমে অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪ থেকে বাড়িয়ে ৩২ করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিযোগিতা শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে।

এতদিন পর্যন্ত জাপানের ৩টি দল এলিট লিগের প্রাথমিক পর্বে সরাসরি খেলার সুযোগ পেত। সেখানে সৌদি আরবের জন্য দুটি সরাসরি স্লট ও একটি প্লেঅফ স্লট ছিল। এএফসি জাপানের সঙ্গে সামঞ্জস্য রেখে দুটির জায়গায় সৌদি আরবের ৩টি দলকে এলিট লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে দু’‌টি দেশই ২টি করে অতিরিক্ত প্লেঅফ স্লট পাচ্ছে।

এই দল বৃ্দ্ধির ফলে পশ্চিম ও পূর্ব এশিয়ায় অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়বে, যেটা ১২ থেকে ১৬ হচ্ছে মহাদেশীয় এই অঞ্চল থেকে। এলি লিগের প্রথম ৮ স্থানে দল নকআউটে খেলার সুযোগ পাবে। সংযুক্ত আরব আমীরশাহির জন্য ৩টি স্লট বরাদ্দই ছিল, কাতারকে অবশ্য ৩টি স্লট নিশ্চিত করা হয়েছে নতুন ঘোষণায়। গ্রুপ পর্যায়ের ৩টি স্লটের পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে একটি অতিরিক্ত প্লেঅফ দেওয়া হয়েছে। থাইল্যান্ডের ক্ষেত্রে স্লট এক থেকে বাড়িয়ে তিন করা হয়েছে। চীন এলিট পর্যায়ে তাদের ২টি স্লট ধরে রাখতে পারলেও, একটি প্লেঅফ স্লট তারা হারিয়েছে বর্তমান প্রতিযোগিতায় চীনের তিনটি দলের একটিও নকআউট পর্বে পৌঁছতে না পারায়। অস্ট্রেলিয়া অবশ্য তাদের এলিট লিগের মূল পর্বে একটি স্লট বজায় রাখতে পেরেছে, সঙ্গে পেয়েছে একটি প্লেঅফ স্লট। ভিয়েতনাম ও জর্ডনকে একটি করে প্লেঅফ স্লট দিয়েছে এএফসি।

এএফসির কার্যকরী কমিটিতে দল বাড়ানোর এই সিদ্ধান্তে সিলমোহর পড়া জরুরি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *