Cart Total Items (0)

Cart

All Sports India

 

মুনাল চট্টোপাধ্যায়:‌ মুম্বই সিটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে নিজের কোচিং জীবনের ভবিষ্যত নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন ইস্টবেঙ্গলের হেড স্যার অস্কার ব্রুজোঁ। জানিয়েছেন, ৩১ মে মরশুম শেষে তিনি আর লাল হলুদ কোচের দায়িত্বে থাকছেন না, ফল যাই হোক না কেন আইএসএলে। তবে এর সঙ্গে একটা প্রতিশ্রুতি দিয়েছেন অস্কার, যতক্ষণ কোচের ভূমিকায় আছেন, ততক্ষণ সেরাটাই দেবেন মাঠে ইস্টবেঙ্গলকে সফলতম মরশুম উপহার দেওয়ার লক্ষ্যে।

আইএসএলে ৪টি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি ইস্টবেঙ্গলের। তার মধ্যে সামনে মঙ্গলবার মুম্বই এরিনায় তাদের প্রতিপক্ষ মুম্বই সিটি। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৪ নম্বরে রয়েছে মুম্বই। ইস্টবেঙ্গল রয়েছে ৫ নম্বরে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে। সেদিক থেকে মঙ্গলবারের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের কাছে। জিতলে ৩ পয়েন্ট প্রাপ্তির সুবাদে লিগ টেবিলের শীর্ষে উঠবে লাল হলুদ। চ্যাম্পিয়শিপের দৌড়ে ভাল জায়গায় পৌঁছে যাবে। তাই কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা পরও নিজের ও দলের ফোকাস নষ্ট হতে দিতে নারাজ অস্কার। জয় পেতে মরিয়া।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর হাত আরও মজবুত হয়েছে নির্বাসনের শাস্তির কবল থেকে মুক্তি পেয়ে মিগুয়েল মুম্বই ম্যাচে দলে ফিরছেন বলে। ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি বেঙ্গালুরু ম্যাচে মিগুয়েলের অখেলোয়াড়োচিত আচরণের জন্য ২ ম্যাচের নির্বাসনের সঙ্গে আর্থিক জরিমানা করেছিল। সঙ্গে এক ম্যাচের শর্তাধীন নির্বাসন, অর্থাৎ অনুরূপ অণ্যায় করলে সরাসরি আরও এক ম্যাচ নির্বাসনের মুখে পড়তে হবে মিগুয়েলকে। এর ফলে ওড়িশা ম্যাচে খেলতে পারেননি মিগুয়েল। কিন্তু ইস্টবেঙ্গল মিগুয়েলের শাস্তি কমানোর জন্য পুনরায় আবেদন করেছিল। মুম্বই ম্যাচ নিয়ে সাংবাদিক সম্মেলনে করা পর্যন্ত কোচ অস্কার নিশ্চিত ছিলেন না মিগুয়েলের নির্বাসনের শাস্তি কমবে কিনা?‌ মুম্বই ম্যাচে তাঁকে পাওয়া সম্ভব হবে কিনা?‌ কিন্তু পরে ইস্টবেঙ্গল শিবিরে খবর আসে, মিগুয়েলের নির্বাসনের শাস্তি এক ম্যাচ কমিয়ে দেওয়া দেওয়া, জরিমানার পরিমান ১ লাখ করে দিয়ে। এতে অবশ্য কোচ অস্কার স্বস্তি বোধ করেছেন মুম্বই ম্যাচের আগে। তিনি মিগুয়েলকে রেখে মুম্বই বধের ছক কষছেন।

প্রতিপক্ষ মুম্বইকে যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। তিনি যে প্রতিপক্ষ সম্পর্কে রীতিমতো হোমওয়ার্ক করেছেন, সেটা প্রচারমাধ্যমের সামনে তাঁর রাখা বক্তব্যতেই ধরা পড়েছে। অস্কার বলেন, ‘‌ মুম্বইয়ের কাছেও এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ খেতাব জেতার লড়াইয়ে থাকতে। ওরা মূলত ৪-‌৩-‌৩ ফর্মেশনে খেলে উইংটা বেশি সচল রেখে। তাছাড়া ওদের দিয়াজ ও ওর্টিজ চোটের জন্য গত ম্যাচে খেলেনি। শুনেছি রিহ্যাবে আছি। আমাদের বিরুদ্ধে খেলবে কিনা, সেটা খুব পরিষ্কার নয়। যদি খেলে তাহলে মুম্বইয়ের আক্রমণভাগের শক্তি কয়েকগুন বৃদ্ধি পাবে। ওদের দলে ব্রেন্ডনের মতো কার্যকরী ভূমিকা নেওয়ার মতো ফুটবলার আছে। আমি স্পোর্টিং দ্য গোয়া ও পরে মুম্বইয়ের দলে থাকার সময় ব্রেন্ডনের সঙ্গে কাজ করেছি, তাই ওর ক্ষমতা জানি। গোটা মুম্বই দলের শক্তি ও দুর্বলতার দিকগুলি নিয়েই বিশ্লেষণ করেছি। সেইমতো প্র‌্যাকটিসে প্রস্তুতিও সেরেছি। এখন ম্যাচের সময় সেগুলি তুলে ধরা জরুরি ম্যাচ জিততে।’‌

একইসঙ্গে ইস্টবেঙ্গল কোচ অস্কার তাঁর ফুটবলারদের সতর্ক করেছেন মুম্বই ম্যাচে কোনওরকম প্ররোচনায় পা না দিতে। যাতে অপ্রীতিকর কোনও পরিস্থিতির সৃষ্টি না হয়, বা রেফারির সিদ্ধান্তের শিকার না হতে হয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *