Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ গত মরশুম থেকে শিক্ষা নিয়ে নতুম মরশুমে জন্য রক্ষণ শক্তিশালী করার দিকে নজর দিল মোহনবাগান সুপার জায়েন্ট। ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার রাহুল বেকের সঙ্গে চুক্তি করল তারা। অবশ্য এই চুক্তির মেয়াদ একবছরের। অভিজ্ঞ ও কলকাতায় আগে খেলে যাওয়া বেকে মূলত সেন্টার ব্যাকের ফুটবলার। রাইট ব্যাকেও সাছন্দে খেলে দিতে পারেন। জাতীয় দলের জার্সিতে ৫০টিরও বেশি ম্যাচ খেলার পাশাপাশি নেতৃত্বও দিয়েছেন অনেক খেলায়।

আইএসএলের দলের হয়ে নিয়মিত দক্ষতার সঙ্গে খেলেছেন বেকে। সেট পিসে অনেক গোল আছে তাঁর। অভিজ্ঞতার জন্য তিনি যে কোনও দলের সম্পদ। ইস্টবেঙ্গল জার্সিতে এর আগে কলকাতা ডার্বি খেলার সুবাদে সবুজ মেরুন সমর্থকদের আবেগ, পরিবেশ, দলের ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে স্পষ্ট ধারনা আছে রাহুলের। লাল হলুদ জার্সিতে রাহুলের গোল ছিল।

মোহনবাগান এসজিতে নতুন মরশুমে খেলার জন্য সই সেরে ফেলার পর রাহুলের প্রতিক্রিয়া,‘‌ যে কোনও ভারতীয় ফুটবলারের কাছেই মোহনবাগানে খেলার স্বপ্ন থাকে। দেশের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। রোমাঞ্চিত। এখানে ভারতীয় দলের অনেক সতীর্থই খেলে। তাই মানিয়ে নিতে অসুবিধা হবে না। অভিজ্ঞতা ও নিজের দক্ষতা দিয়ে দলকে সাহায্য করতে তৈরি। কোচ আমাকে খেলার সুযোগ দিলে সেরাটাই দেব। কেরল, মুম্বই, বেঙ্গালুরুর মতো দলের জার্সিতে আইএসএল সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছি। বিপক্ষে খেলার সুবাদে জানি মোহনবাগান কতটা শক্তিশালী। এবারও দেশের সেরা দল হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। বিভিন্ন ক্লাব ও জাতীয় দলে নিয়মিত খেলেছি। ট্রফি জিতেছি। এবার মোহনবাগান জার্সিতে ডার্বি জেতা ও চ্যাম্পিয়ন হওয়া আমার লক্ষ্য। শুধু আইএসএল নয়, মোহনবাগান ম্যানেজমেন্টের দর্শনের সঙ্গে মিলিয়ে মরশুমে সব ট্রফি জিততে চাই।’‌

রাহুল জানিয়েছেন, ‘‌ কলকাতা আমার কাছে নতুন খেলার জায়গা নয়। আমি লাল হলুদ জার্সি গায়ে খেলেছি। সকলের মনে থাকতে পারে ইস্টবেঙ্গলের হয়ে কলকাতা ডার্বিতে আমি গোল করেছিলাম। ম্যাচটা জিতেওছিলাম। এবার সেটা উল্টে দেওয়ার সুযোগ এসেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে গোল পেতে ও জিততে চেষ্টা করব। দেখা যাক, এই স্বপ্নপূরণ হয় কিনা।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *