Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ঝাড়খন্ডের রাঁচিতে দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে ভারতের পুরুষ ও মহিলা দলের খেলোয়াড়রা। মহিলা দলে প্রতিনিধিত্ব করেছিলেন বাংলার দুই খেলোয়াড় পামেলা কুন্ডু ও আগ্নেয়ী বিশ্বাস। ভারত ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল। এই দুই কৃতী বাঙালি থ্রোবল খেলোয়াড়কে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সংবর্ধনা জানাল বেঙ্গল থ্রো বল অ্যাসোসিয়শন। সংস্থার পক্ষে শুক্রবার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান শ্রেনিক শেঠ, সভাপতি অলোক শর্মা, সচিব অমরেশ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ প্রকাশ কর্মকার, বিওএ সচিব জহর দাস, প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, দীপেন্দু বিশ্বাস, গ্র‌্যান্ড মাস্টার দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া।

সফল দুই বাঙালি থ্রোবল খেলোয়াড়ের হাতে স্মারক, ফুলের তোড়া, ট্র‌্যাকসুট, কিটস, জার্সি, মিস্টির প্যাকেট তুলে দেন সংবর্ধনায় উপস্থিত সম্মানীয় অতিথিরা। তাঁরা দুই খেলোয়াড়ের আরও বড় সাফল্য কামনা করেন। প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত বলেন, ফুটবল, ক্রিকেটের বাইরে থ্রোবলের মতো খেলার প্রসার ও প্রচারের জন্য সকলের এগিয়ে আসা উচিত। আগ্নেয়ী ও পামেলা বাংলাকে গর্বিত করেছে। ওদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার থেকে বিভিন্ন সংগঠনের কাছে অনুরোধ রাখছি। একইসঙ্গে বলব, বাংলার খেলাধুলোকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা হোক।’‌

আগ্নেয়ী বিশ্বাসের বাড়ি নিউটাউনের ইউনিওয়ার্লড সিটিতে। ডিপিএস নিউটাউনের নবম শ্রেণার ছাত্রী এর আগে ৫বার জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পামেলা কুন্ডু থাকেন বেহালায়। বড়িষা পূর্বপাড়া স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী আগে ৫টি জাতীয় প্রতিযোগিতায় খেলে নজর কেড়েছিলেন।

১৯৯৫ সালের পর আবার জতীয় থ্রোবল প্রতিযোগিতার আসর বসতে চলেছে কলকাতায়। ভারতীয় থ্রোবল ও ফেডারেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর সরশুনা হাইস্কুল ও সরশুনা গার্লস হাইস্কুলের মাঠে ৩৪ তম জাতীয় সাবজুনিয়র থ্রোবল চ্যাম্পিয়নশিপের আসর বসবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *