Cart Total Items (0)

Cart

All Sports
জাস্টিন ল্যাঙ্গার

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করে দিল। এই বছর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারকে। তাঁর পরিবর্তে লখনউ সুপার জায়ান্টস অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার জাস্টিন ল্যাঙ্গার-কে তাদের দলের কোচের দায়িত্ব তুলে দিয়েছে। মনে করা হচ্ছে জাস্টিন ল্যাঙ্গারের অন্তর্ভূক্তি দলে গৌতম গম্ভীরের অবস্থানকে সংশয়ে ফেলে দেবে। গম্ভীর ২০২২-এ দলের পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১৮-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টের সময় কুখ্যাত বল বিকৃতির ঘটনার সময় তিনি অস্ট্রেলিয়া দলের কোচ ছিলেন।

“লখনউ সুপার জায়ান্টস কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের কোচ এবং ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গারকে তাদের দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। অ্যান্ডি ফ্লাওয়ারের দুই বছরের চুক্তি শেষ হওয়ার সঙ্গেই লখনউ সুপারজায়ান্টস অ্যান্ডি ফ্লাওয়ারকে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে,” এলএসজি এক বার্তায় জানিয়েছে।

ল্যাঙ্গার, যিনি টেস্ট ক্রিকেটে ম্যাথু হেডেনের সঙ্গে ওপেনিংয়ে দুরন্ত জুটি তৈরি করেছিলেন। অবসরের পর ২০১৮-র মে মাসে অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব নেন। তাঁর আমলে অস্ট্রেলিয়া অ্যাসেজে ইংল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছিল। এবং ২০২১-এ তাঁর দায়িত্বে, অস্ট্রেলিয়াও প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ জিতেছিল। এছাড়া ল্যাঙ্গারের কোচিংয়ে তিনবার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হয়েছে পার্থ স্কোর্চার্স।

এর পর ২০২১-২২-এ ঘরের মাঠে অ্যাসেজ জয়ের ক্রিকেট অস্ট্রেলিয়ার তাঁকে স্বল্পমেয়াদী চুক্তির প্রস্তাব দিয়েছিল যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। প্রধান কোচ হিসাবে এলএসজিতে যোগদানের বিষয়ে, ল্যাঙ্গার বলেন, “লখনউ সুপার জায়ান্টস আইপিএলে একটি দারুণ গল্প তৈরির পথে হাঁটছে৷ সেই যাত্রায় আমাদের সবার ভূমিকা রয়েছে এবং আমি সামনের দিকে এগিয়ে যাওয়া দলের অংশ হতে পেরে উত্তেজিত,” লখনউ সুপার জায়ান্টস টানা দ্বিতীয়বার আইপিএল প্লে অফে জায়গা করে নিয়েছিল এবার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *