Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আর্জেন্টিনার গর্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ফিফা ২০২৬ বিশ্বকাপ শেষে। আর যাঁর সঙ্গে মেসির শ্রেষ্ঠত্ব ও বিতর্ক এতকাল ধরে চলে এসেছে, সেই পর্তুগালের মেগাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আর পরের বিশ্বকাপে খেলতে দেখার সম্ভাবনা কম , বলতে গেলে নেই। কারণ বয়স তো একটা ফ্যাক্টর রোনাল্ডোর জন্য। অতএব বলা যেতেই পারে, বিশ্বকাপের আসরে মেসি ও রোনাল্ডোর মুখোমুখি হওয়ার কথা আর না ভাবাই ভাল। এমনকি এতদিন পর্যন্ত ক্লাব স্তরেও মেসি ও রোনাল্ডোকে একদলের হয়ে খেলতে দেখা যায়নি। কিন্তু তেমন একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে। আর সেটা ঘটতে পারে চলতি বছরের ডিসেম্বরে।

মেসি ও রোনাল্ডোর দু’‌জনের পাশেই খেলেছেন তেভেজ। আর্জেন্টাইন তারকা তেভেজ দেশের জার্সিতে মেসির সঙ্গে অনেক ম্যাচে অংশ নিয়েছিলেন। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে রোনাল্ডোর পাশে তেভেজ কাটিয়েছিলেন দু’‌টো মরশুম, ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত। ৪২ বছর বয়সী তেভেজ তাঁর শেষ পেশাদার ম্যাচ খেলেছেন তিনবছর আগে। তিনি নিজের ছেলেবেলার ক্লাব বোকা জুনিয়ার্সে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করতে চলেছেন ডিসেম্বরে। বোকা জুনিয়ার্স থেকে অবসর নেওয়ার ৫ বছর পর তেভেজ যথার্থ বিদায়ী সম্মান পেতে চলেছেন। ঐতিহাসিক লা বোমবোনেরা স্টেডিয়ামে ডিসেম্বরে সারা বিশ্বের ৬০ জন তারকা ফুটবলারের সমাবেশ ঘটতে চলেছে তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে। মেসি ও রোনাল্ডোকেও এসসঙ্গে খেলানোর উদ্যোগ নিয়েছেন তেভেজ।

তেভেজ জানিয়েছেন, ‘‌ মেসি ও রোনাল্ডো বিশ্বর দুই সেরা ফুটবলার। আমি সবসময় চাইতাম মেসি ও রোনাল্ডো যেন একদলে খেলে। দু’‌জনকেই বলেছি আমার বিদায়ী ম্যাচে একসাথে খেলতে। আশা করছি, ওরা আমার অনুরোধ রাখবে। আমি হোয়াটসঅ্যাপে ওদের সঙ্গে যোগাযোগ রাখছি। নিজে গিয়ে দুজনকে নিয়ে আসব আমার বিদায়ী ম্যাচের জন্য। ওরা খেললে বিশ্ব দু’‌জনের ফুটবল জাদুর ঝলক দেখার সুযোগ পাবে।’‌

মেসি দেশের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত নিলেও এখনও ইন্টার মিয়ামির হয়ে এমএলএস গেমে অংশ নিচ্ছেন। অন্যদিকে, পর্তুগালের জার্সিতে বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা থাকলেও ৪১ বছর বয়সী রোনাল্ডো সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে চুটিয়ে খেলে চলেছেন। ১০০০ গোল করার লক্ষ্য সামনে রেখে। যা পূরণ হতে রোনাল্ডোর দরকার আর ২২ গোল। তিন বছর আগে একটি প্রিসিজন ফ্রেন্ডলি ম্যাচে মেসি ও রোনাল্ডো মুখোমুখি হয়েছিলেন। ওই ম্যাচে পিএসজি ৫-‌৪ গোলে হারিয়েছিল রিয়াধ অল স্টার্স একাদশকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...