Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ সোমবার দুই মাঠে তিন প্রধানের মধ্যে খেলার ফলাফলে কলকাতা ফুটবল লিগ জমে ক্ষীর। এর আগে একসঙ্গে এতগুলো দল খেতাবী লড়াইয়ে শেষ কবে থেকেছে মনে করা মুশকিল। লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এখন, অন্তত পরের ম্যাচ হওয়া পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, মহমেডান, ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টসের সামনে ।

পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে ২ ম্যাচে মোহনবাগান ও মহমেডানের সংগ্রহে ৪ পয়েন্ট থাকায়, শেষ ম্যাচে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে যে জিতবে, সেই চ্যাম্পিয়ন হবে ৭ পয়েন্ট প্রাপ্তির সুবাদে। কিন্তু মোহনবাগান ও মহমেডান নিজেদের মধ্যে ড্র করলে দু’‌দলের পয়েন্ট হবে ৫। ভবানীপুর এই মুহূর্তে শূণ্য পয়েন্ট থাকলে, তাদের পরের ২ ম্যাচ জিতে ৬ পয়েন্টে যাওয়ার সুযোগ আছে। ভবানীপুর প্রথম ম্যাচে হেরেছিল মহমেডানের কাছে। তাদের ম্যাচ বাকি কোল ইন্ডিয়া ও ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে।

সুপার সিক্স পর্বে কলকাতা লিগ জমিয়ে দেওয়ার কান্ডারী অবশ্যই ইউনাউটেড স্পোর্টস। ইস্টবেঙ্গলকে নিজেদের মাঠে গোলশূণ্য ড্র করতে বাধ্য করে লাল হলুদ সমর্থকদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল ইউনাইটেড। মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-‌১ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থায় ছিল। মহমেডান প্রথম ম্যাচে ভবানীপুরকে হারানোয়। সবুজ মেরুন ব্রিগেড সোমবার নিজেদের মাঠে দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জিতলে ৬ পয়েন্ট নিয়ে খেতাব জয়ের কাছাকাছি পৌঁছে যেত শেষ ম্যাচে মহমেডানকে হারালে। কিন্তু ইউনাইটেডের বিরুদ্ধে সংযুক্তি সময়ে (‌‌৯১ মিনিট)‌ সন্দীপ মালিকের গোলে এগিয়ে যাওয়ার পর মনে হয়েছিল ম্যাচটা পকেটে পুরেই ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু মুহূর্তের অসতর্কতায় সুংযুক্তি সময়ের শেষ মিনিট, অর্থাৎ ৯৬ মিনিটে ইউনাইটেড স্পোর্টসের সুময় সোম গোল করে সমতা ফেরানোয় ৩ পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে।

সোমবার কল্যানীর মাঠে মহমেডানের কাছে হারলে লিগ চ্যাম্পিয়ন হওযার দৌড় থেকে ছিটকে যেত। ৬৯ মিনিটে ইস্টবেঙ্গল রক্ষণের দোষে লালথানকিমা গোল করে মহমেডানকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তখনও মোহনবাগান মাঠে কোনও গোল না হওয়ায় সবুজ মেরুন সমর্থকদের মনে কোনও আনন্দ ছিল না। কিন্তু ৯৫ মিনিটে আকাশ হেমব্রমের দুরন্ত গোলে ইস্টবেঙ্গল সমতা ফেরাতেই সবুজ মেরুন গ্যালারিতে সমর্থকরা উল্লাসে মাতেন। কারণ মোহনবাগান তখন ইউনাইটেডের বিরুদ্ধে এক গোলে এগিয়ে। মোহনবাগান সমর্থকরা ধরেই নিয়েছিলেন, তাঁরা নিজেদের ম্যাচ জিতে যাবেনই, আর ইস্টবেঙ্গল ড্র করে নিজেরা তো চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিটকে যাবে, এমনকি মহমেডানের বিরুদ্ধে শেষ ম্যাচে তাদের ড্র করলেই শুধু চলবে খেতাব জিততে।

কিন্তু ইউনাইটেড শেষমুহূর্তে গোল করে সমতা ফেরাতেই লিগ জয়ের অঙ্কটা আবার জটিল হয়ে যায়। মোহনবাগান ও মহমেডানকে চ্যাম্পিয়ন হতে নিজেদের মধ্যে ম্যাচে জিততেই হবে। যদি ওই ম্যাচটা ড্র হয়, সেক্ষেত্রে শুধু ভবানীপুর তো বটেই, ইস্টবেঙ্গলকে শেষ ম্যাচে কোল ইন্ডিয়াকে হারাতে হবে বড় ব্যবধানে গোল পার্থক্যে মোহনবাগান সহ বাকি দলের থেকে এগিয়ে চ্যাম্পিয়ন হতে। চ্যাম্পিয়ন হতে পারে ইউনাইটেডও(‌২ ম্যাচ ২ পয়েন্ট)‌ , যদি তারা শেষ ম্যাচে ভবানীপুরকে শেষ ম্যাচে ভবানীপুরকে বড় ব্যবধানে হারিয়ে ৫ পয়েন্টে পৌঁছতে পারে, আর অন্য ম্যাচের ফল তাদের অনুকূলে থাকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...