Cart Total Items (0)

Cart

All Sports
প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়

অলস্পোর্ট ডেস্ক: বাংলার ফুটবলে অতিপরিচিত নাম প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় । বাঁশি হাতে তিনি দাঁপিয়ে বেড়ান ফুটবল মাঠ। তাঁর হাতেই নিয়ন্ত্রিত হয়েছে অনেক বড় বড় ম্যাচ। ইস্টবেঙ্গল-মোহনবাগান থেকে আর্ন্তজাতিক ম্যাচ দাপটের সঙ্গে পরিচালনা করেছেন তিনি। তিনি রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। এবার তিনি সেই ভূমিকাতেই ঢুকে পড়লেন এশিয়া সেরাদের মধ্যে। এশিয়ার সেরা তিন জন রেফাফির মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। জানা যাচ্ছে, এই কারণে চ্যাম্পিয়ন্স লিগ খেলানোর ছাড়পত্রও পেতে পারেন তিনি।

নিজেকে নিয়ে সারাক্ষণই পরীক্ষা-নিরিক্ষা করে চলেছেন তিনি। এশিয়ার সেরা রেফারির তালিকায় জায়গা করে নেওয়ায় আগামী মাসে ভার লাইসেন্সের জন্য পরীক্ষায় বসার ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। সেই পরীক্ষা উতড়ে গেলে ২০২৬ বিশ্বকাপ খেলানোর ছাড়পত্রও পেয়ে যেতে পারেন তিনি। তাহলে বাংলার তথা ভারতের রেফারি হিসেবে একটা মাইলস্টোন তৈরি করে ফেলবেন তিনি।

আপাতত কলকাতা লিগে ম্যাচ খেলাচ্ছেন তিনি। যেদিন তাঁর এশিয়ার সেরাদের মধ্যে ঢুকে পড়ার খবর এল সেদিনও কলকাতা লিগের ম্যাচ খেলিয়েছিলেন তিনি। এক কথায় রেফারি হিসেবে আন্তর্জাতিক মহলে এত সাফল্য এলেও নিজের ঘরে তেমনভাবে সম্মান পাননি তিনি। কিছুদিন আগে অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রেফারিং করতে দেখা গিয়েছে তাঁকে। তার পরই তিনি ঢুকে পড়লেন এশিয়ার সেরা তিন রেফারির তালিকায়।  

ভার লাইসেন্সের পরীক্ষা চলবে ২২ দিন ধরে। মোট ৩০৮ ঘণ্টার পরীক্ষা। এই কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত প্রাঞ্জল। পাস করতে পারলে তো বিশ্বকাপের শিকে ছিড়ে যাবে না হলে চ্যাম্পিয়ন্স লিগ তো রয়েছেই। উচ্ছ্বসিত বাংলার এই রেফারি। বিশ্ব মঞ্চে নিজেকে উজার করে দিতে চান পাশাপাশি ঘরের মাঠে রেফারিংকেও এগিয়ে যাওয়ার জন্য কাজে লাগাতে চান তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *