অলস্পোর্ট ডেস্ক: হরমনপ্রীতদের হাত ধরে ২০২৬ আইচি নাগোয়া এশিয়ান গেমসে সোনা এসেছিল ভারতের মহিলা ক্রিকেট দল চ্যামপিয়ন হওয়ায়। তারপর ভারতীয় খেলোয়ানরা একাধিক রুপো ও ব্রোঞ্জ জিতলেও সোনার দেখা মিলছিল না। প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী মানু ভাকের এবার এশিয়ান গেমসে চুড়ান্ত ব্যর্থ হওয়ায় কিছুটা হতাশা ছিল ভারতীয় শিবিরে। সেই আক্ষেপ মিটিয়ে দিলেন ভারতীয় শুটাররা শুক্রবার। মিক্সড ১০ মিটার পিস্তল ফাইনালে সুরুচি সিং ও কমলজিত সোনা জিতে। রুপো এসেছে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন দলগত বিভাগে ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, রুদ্রাক্ষ পাতিল, নীরজ কুমারের সৌজন্য।
সুরুচি ও কমলজিত সোনা জিতেছেন এশিয়ান রেকর্ড স্কোর করে। তাদের স্কোর ৪৮৪.৬। শুরু থেকেই আধিপত্য বজায় রেখে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীদর থেকে ৬.৬ পয়েন্ট এগিয়ে গিয়ে সোনা জেতেন তাঁরা। ইরান জুটি ব্রোঞ্জ জেতে ৪১৫.৮ পয়েন্টে। রাইফেল ইভেন্ট ভারত রুপো জেতে ১৭৬২.৯৪ পয়েন্ট করে। ঐশ্বর্য ( ৫৮৯.৩৪) ও নীরজ (৫৮৮.৩৪) ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ব্যক্তিগত ফাইনালেও জায়গা করে নেন তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে। যদিও এঁরা ব্যাক্তিগত ইভেন্টে পদক জয়ের দৌড়ে শেষপর্যন্ত ছিটকে গেছেন।
তবে আরও কিছু আশার খবর আছে ভারতীয় শিবিরের জন্য। টেবিল টেনিসে মিক্সড ডাবলসে পদক জয় নিশ্চিত করেছেন দিয়া চিটালে ও মনুশ শাহ জুটি। স্কোয়াশের মিক্সড ডাবলস ইভেন্টের সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ জেতা পাকা করছেন বর্ষীয়ান জ্যোৎস্না চিনাপ্পা ও ভেলাবল সেন্টিলকুমার। ভারতীয় মহিলা হকি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পুল বি-র ম্যাচে জাপানকে ৩-১ গোলে হারিয়ে। যেভাবে বৃহস্পতিবার ভারতীয় পুরুষ হকি দল কোরিয়াকে ৮-২ গোলে হারিয়েছ, তাতে তারা এশিয়ান গেমসে সোনা না জিতলে অবাক হতে হবে। মহিলা হকি দলও একইরকন ছন্দে আছে। আশা করা যায়, তারাও আইচি নাগোয়াতে সোনা জিতে ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করে ফেলবে। প্যারিস অলিম্পিক্সে তাদের যোগ্যতার্জন না করতে পারাটা সত্যি বেদনার ছিল। মহিলা কবাডি দল নেপালকে সেমিফাইনালে হারিয়ে সোনা জয়ের আশা জাগিয়েছে। ভারতের পুরুষ কবাডি দলও থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে সোনা জয়ের সম্ভাবনা প্রবল করেছে। ফাইনালে ইরানের মুখোমুখি হবে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
