Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আইচি নাগোয়া এশিয়ান গেমসে বেশি করে মহিলা অ্যাথলিটদের পদক জয়ের ধারা অব্যাহত। ভারতকে ২০২৬ জাপান এশিয়ান গেমসে প্রথম সোনা এনে দিয়েছিলেন মহিলা ক্রিকেটাররা। শুক্রবার শুটিংয়ের মিক্সড দলগত ইভেন্টে সোনা জেতেন সুরুচি-‌কমলজিত জুটি। শনিবার ভারতীয় শিবিরে তৃতীয় সোনা এলো মহিলা কবাডি দলের সৌজন্যে। ফাইনালে ভারতীয় মহিসা কবাডি দল চিরপ্রতিদ্বন্দ্বী ইরানকে হারিয়েছে ৩৭-‌৩৪ পয়েন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ে।

এটা ভারতের মহিলা কবাডি দলের এশিয়ান গেমসে চতুর্থ সোনা জয়। ২০১০ এশিয়ান গেমসে মহিলা কবাডি শুরু হওয়ার পর থেকে শুধু একবার ২০১৮ এশিয়ান গেমসে এই ইরানের কাছেই ফাইনালে হেরে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় মহিলা কবাডি দলকে।

পুষ্পা রাণার নেতৃত্বে ভারতীয় মহিলা কবাডি দল ফাইনালে জোর টক্কর দিলেও, ইরানের মেয়েরা তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন। কোনসময়ই একতরফা প্রাধান্য নিয়ে ইরানের ঘাড়ে চেপে বসতে পারেননি ভারতের প্রতিযোগীরা। ভারতের পক্ষে সঞজু দেবী, নিকিতা ও পূজা রেড পয়েন্ট প্রাপ্তিতে সক্ষম হলেও, ইরান ডিফেন্সে খুব জমাট ছিল। প্রথম হাফে ২০১৮ এশিয়াডে সোনা জয়ী ইরানের মহিলা কবাডি খেলোয়াড়রা সুপার ট্যাকলে পয়েন্ট তুলে নেয়। তবে সেইমুহূর্তে ভারতের মেয়েরা কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল ২২-‌১৬তে এগিয়ে থেকে।

সেকেন্ড হাফে ইরানের বেশ কিছু পয়েন্ট আসে সানিয়া নইমসের রেড থেকে। তবে ভারতীয় দলকে অলআউট করতে না পারায়, সেই পয়েন্টের কোনও ফায়দা ইরান তুলতে পারেনি। বরং সেকেন্ড হাফের ২০ মিনিটে ভারত ৫ পযেন্টের লিড ধরে রাখে। ৮ মিনিট বাকি থাকতে ইরানের আতেনা মালাডি প্রথম অলআউট পয়েন্ট প্রাপ্তির সুবাদে ভারতের থেকে মাত্র এক পয়েন্টের ব্যবধান গড়ে দেন পিছনে থেকে। কিন্তু বাকি সময়ে ভারতীয় মহিলা কবাডি খেলোয়াড়দের রেড ও ডিফেন্স ঠিক রেখে লড়ে যাওয়ার সম্মিলিত প্র‌য়াসে ইরানের থেকে আরও এগিয়ে গিয়ে সোনা জয় নিশ্চিত করেন।

ম্যারাথনে ইতিহাস গড়েছেন সাওয়ান বারওয়াল রুপো জিতে। এই ইভেন্টে এশিয়ান গেমসে ৪৪ বছর পর পদকপ্রাপ্তি ঘটল। এর আগে ম্যারাথনে পদক এসেছিল ১৯৫১ আর ১৯৮২তে। দুটোই ঘরের মাঠে। রুপো এসেছে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের দলগত ইভেন্টে তিলোত্তমা সেন, ভিদর্ষ কোচালুমকাল ও ঐশি চোকসির হাত ধরে। স্কোয়াশে জ্যোৎস্না চিনাপ্পা ও ভেলাভন সেন্থিলকুমার স্কোয়াশের মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ পদকেই থামলেন সেমিফাইনালে হেরে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...