Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ হরমনপ্রীতদের সৌজন্যে ২০২৬ আইচি নাগোয়া এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে ভারত প্রথম সোনা জিতেছিল। বলা ভাল ২০২৩ হ্যাংঝৌ এশিয়ান গেমসে জেতার সোনা ধরে রেখেছিল। এবার দেখার ভারতীয় পুরুষ ক্রিকেট দল ২০২৩য়ে এশিয়ান গেমসের খেতাব ধরে রেখে আইচি নাগোয়াতে সোনা জিততে পারে কিনা?‌ মহিলা ক্রিকেট দলের কৃতিত্বকে খাটো না করেও বলতে হচ্ছে, পুরুষ ক্রিকেটে শ্রেয়স আইয়ারদের চ্যালেঞ্জটা কিছুটা হলেও কঠিন। ভারতের পুরুষ ক্রিকেট দলের সোনা জয়ের অভিযান শুরু হবে সোমবার। কোয়ার্টারফাইনালে শ্রেয়সরা মুখোমুখি হবে আফগানিস্তানের। নেপাল গ্রুপ এ-‌তে আফগানিস্তানকে হারিয়ে প্রথম স্থানে যাওয়ায় অন্য কোয়ার্টারফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি কোয়ার্টারফাইনালে সুযোগ পেয়েছে চলতি এশিয়ান গেমসে। তবে এই ৪ দলের মধ্যে ভারত ও বাংলাদেশ পূর্ণশক্তির দল নিয়ে খেলতে এসেছে। স্বাভাবিকভাবে সেক্ষেত্রে বলা যায়, শ্রেয়স আইয়ারের ভারত সোনা জয়ের অন্যতম দাবিদার। গত এশিয়ান গেমসে ভারত সোনা জিতেছিল রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে। মনে রাখতে হবে, সেটা দ্বিতীয় সারির দল নিয়ে। কিন্তু এবার ভারত কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। শুরুতে আইচি নাগোয়াতে হোটেল সহ নানা সুযোগ সুবিধা নিয়ে অসন্তোষে প্রথম সারির দল পাঠানো নিয়ে দ্বিধায় ছিলেন বিসিসিআই কর্তারা। কিন্তু সোনা জেতার কথা মাথায় রেখে, তাঁরা পুরো শক্তির দল পাঠিয়েছেন।

শ্রেয়স আইয়ারের হাত শক্ত করতে সঙ্গে আছেন তিলক ভার্মা, যশপ্রীত বুমরা, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশীর মতো নামী ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট দল সাহিবজাদা ফারহানের নেতৃত্বে খেলতে এলেও দলে নেই বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।

সোনা জেতার ম্যাচ অর্থাৎ ফাইনাল হবে শনিবার, ৩ অক্টোবর। ব্রোঞ্জ পদকের ম্যাচও হবে একইদিনে। ভারত ও পাকিস্তান সোনা জয়ের ফাইনাল বা ব্রোঞ্জ পদকের ম্যাচে মুখোমুখি হতে পারে। সূচী যেভাবে তৈরি হয়েছে, তাতে সেমিফাইনালে ভারত-‌পাকিস্তান দেখা হওয়ার সম্ভাবনা নেই।

কোয়ার্টারফাইনাল লাইনআপ
পাকিস্তান:‌ হংকং (‌ ২৮ সেপ্টেম্বর, সোমবার, ভোর ৫.‌৩০ মিনিট)‌
ভারত:‌ আফগানিস্তান(‌ ২৮ সেপ্টেম্বর, সোমবার, ১০ টা)‌
শ্রীলঙ্কা:‌ নেপাল(‌ ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, ভোর ৫.‌৩০ মিনিট)‌
বাংলাদেশ:‌ মালয়েশিয়া(‌ ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, ১০টা)‌

ভারতীয় দল:‌ শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিবম দুবে, তিলক ভার্মা, বিপরাজ নিগম, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা, হর্ষিত রাণা, আর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...