Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ব্যাক্তিগত কোনও ইভেন্টে ২০২৬ আইচি নাগোয়া এশিয়ান গেমসে ভারতের ঘরে এলো সোনার পদক। মহিলাদের ব্যক্তিগত শুটিং ট্র‌্যাপ ইভেন্টে ভারতের হয়ে পঞ্চম সোনা জিতলেন নীরু ধান্দা। তিনি একই ইভেন্টের দলগত বিভাগেও রুপো জিতেছেন। ২৬ বয়সী হরিয়ানার শুটার আইচি প্রিফেকচার শুটিং গ্যালারিতে রেকর্ড ২৮ স্কোর করে সোনা পেয়েছেন। ২০২৩ হ্যাংঝৌ এশিয়ান গেমসের ২৪য়ের রেকর্ড স্কোরের থেকে বেশি। চীনের সুন ইয়ং রুপো জিতেছেন ২৬ পয়েন্টে ও ব্রোঞ্জ পেয়েছেন কুয়েতের আব্দুল মালিক হাজার ২১ পয়েন্টে।

এই প্রথম কোনও ভারতীয় মহিলা শুটার এশিয়ান গেমসের ট্র‌্যাপ ইভেন্টে পদক জিতলেন। নীরু ধান্দা তাঁর সোনার পদক উৎসর্গ করেছেন ভারতীয় সেনাবাহিনী ও প্রয়াত রাজা রণধীর সিংকে। রণধীর সিং ১৯৭৮ এশিয়ান গেমসে পুরুষ ট্র‌্যাপ ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন। নীরুর তুতো ভাই লক্ষ্য সোয়েরান ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ট্র‌্যাপে রুপো জিতেছিলেন। নীরু জানিয়েছেন, তিনি লক্ষ্যকে দেখে শুটিংয়ে অংশ নিতে উৎসাহী হন। ধান্দা শুটিং শুরু করে পরে ভুপালে অ্যাকাদেমিতে যোগ দেন। সেখানে শুটিং চালিয়ে যাওয়ার বন্দুক ও গুলির অভাব কোনওদিন হয়নি।

১৯৭৮ এশিয়ান গেমসে রণধীর সিং ব্যক্তিগত ট্র‌্যাপ ইভেন্টে সোনা জয়ের পর ২০১০ এশিয়াডে পুরুষদের ডাবল ট্র‌্যাপ ইভেন্টে সোনা জিতেছিলেন রঞ্জন সোধি। এটা ছিল ভারতের ঘরে আসা দ্বিতীয় সোনার পদক।

কোয়ালিফিকেশন পর্বে কাতারের রে বাসিলের সঙ্গে গেমস রেকর্ড করা ১১৮ পয়েন্টে যুগ্মভাবে শীর্ষে ছিলেন নীরু। অসীমা অহল্যা,মনীষা কেরের সঙ্গে নীরু দলগত বিভাগের ট্র‌্যাপ ইভেন্টে রুপো জেতেন ৩২৮ পয়েন্টে। চীন সোনা জেতে ৩৪৬ পয়েন্টে, ব্রোঞ্জ জেতে রুপো ৩২৫ পয়েন্টে। ব্যক্তিগত বিভাগে অহল্যা ও কের ১৬ ও ২৩ তম স্থানে শেষ করায় ফাইনালে উঠতে পারেননি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...