ভারত অনূর্ধ্ব ১৫ (২) ক্যামেরুন অনূর্ধ্ব ১৫ (১)
অলস্পোর্ট ডেস্ক: ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও আজারবাইজান ফেস্টিভাল ২০২৬য়ের খেলায় ভারতীয় অনূর্ধ্ব ১৫ ফুটবল দলের জয়যাত্রা অব্যাহত। শনিবার প্রতিযোগিতার প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারিয়েছিল বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। যে কোনও স্তরের বিশ্বকাপে ভারতীয় ফুটবল দলের সেটা ছিল প্রথম জয়। রবিবার সকালে আজারবাইজানের বাকুতে হভসন কম্পিটিশন কমপ্লেক্সের মাঠে গ্রুপ কে-র দ্বিতীয় ম্যাচে রজার মিল্লার দেশ ক্যামেরুনকে ২-১ গোলে হারিয়ে নজির গড়ল ভারতীয় অনূর্ধ্ব ১৫ দলের ফুটবলাররা। ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপে ভাল জায়গায়।
কে গ্রুপের অন্য খেলায় বাহরিনের সঙ্গে ১-১ ড্র করেছে লাওস। সেনেগাল ৬-১ গোলে হারিয়েছে গ্রেনাডাকে। এই গ্রেনাডার সঙ্গেই ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে খেলা রয়েছে ভারতীয় দলের। সোমবার গ্রুপের শেষ দু’টি ম্যাচে বাহরিন ও সেনেগালের মুখোউখি হবে তারা।
লাওস ম্যাচে জয়ের আত্মবিশ্বাসে ভর করে আফ্রিকার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ অনূর্ধ্ব ১৫ ক্যামেরুন ফুটবলারদের মুখোমুখি হয়েছিল লালরেমরুয়াতফেলা, ম্যাকডোনিস, সৌম্যজিত সরকাররা। ক্যামেরুন তাদের প্রথম ম্যাচে সেনেগাল অনূর্ধ্ব ১৫ দলকে ৩-০ গোলে হারিয়েছিল জানা সত্ত্বেও। ভারতীয় দলের কোচ বিবিয়ানো তাঁর ফুটবলারদের নির্দেশ দিয়েছিলেন, রক্ষণ জমাট করে খেলার সঙ্গে সঙ্গে আক্রমণের ঝাঁজটাও যেন বজায় থাকে। সেই নির্দেশ মেনে খেলতে নেমে ১ মিনিটের মাথায় গোল পেয়ে যায় ভারত। ম্যাকডোনিশ এনগাইরাংবামের শট ক্লিয়ার করতে গিয়ে নিজ গোলে পাঠায় ক্যামেরুনের ফারেইল এনগোবো। এরপর গোলের আরও সুযোগ এসেছিল ভারতীয় ফুটবলারদের সামনে। তবে ক্যামেরুন ডিফেন্ডারদের টপকে গোল পাওয়া সম্ভব হয়নি।
পাল্টা আক্রমণের চাপ বাড়ায় ক্যামেরুনের গোল শোধের জন্য মরিয়া হয়ে। ১৬ মিনিটে ক্যামেরুনের গোলের প্রচেষ্টা রুখে ভারতের লিড ঠিক রাখে গোলকিপার জেনিথ। ২০ মিনিটে সমতা ফেরায় ক্যামেরুনের ভারতের মহম্মদ সোহিল খানের করা নিজ গোলে। মোকতারের ক্রশ ক্লিয়ার করতে গিয়ে সোহিল নিজের গোলে বল ঠেলে। তবে ২৭ মিনিটে লালরেমরুয়াতফেলা গোল করে ভারতকে আবার এগিয়ে দেয়। পরিবর্ত হিসেবে মাঠে নামা ভারতের রোনানদেভ আহেইবাম বল ধরে দীপককে বাড়িয়েছিল। দীপক নীচু ক্রশ রেখেছিল কামেরুন বক্সে। লালরেমরুয়াতফেলা বাঁপায়ের দর্শনীয় শট গোল করে ভারতীয় শিবির স্বস্তি এনে দেয়।
ক্যামেরুন গোল শোধের জন্য প্রবলভাবে ঝাঁপিয়েছিল। ৩২ মিনিটে পেনান্টিও পায় তারা। মনে হচ্ছিল, ভারতের জয়টা বুঝি হাতছাড়া হয়ে যাবে ক্যামেরুন পেনাল্টি থেকে গোল করলে। কিন্তু ভারতের এগিয়ে থাকা ও জয় পাওয়া নিশ্চিত করে গোলকিপার জেনিথ পেনাল্টি রুখে দিয়ে। ম্যাচর শেষদিকে ক্যামেরুনের গোলের আরও দুটি প্রচেষ্টা রুখে দেয় ভারতীয় গোলকিপার জেনিথ। বলতে গেলে ভারতীয় দলের গোলদাতার থেকেও জয়ের জন্য ভারতীয় গোলকিপার জেনিথের অবদান বেশি। তিনিই আসল নায়ক ম্যাচের। ৩৩ মিনিটে ভারতের সৌম্যজিত সরকারের ফ্রিকিক ফিস্ট করে উড়িয়ে দিয়ে তৃতীয় গোল হজম থেকে দলকে রক্ষা করে ক্যামেরুনের গোলকিপার।
ভারতীয় অনূর্ধ্ব ১৫ দলের প্রথম ৮জন: জেনিথ, নারা মিতেই, সোহিল খান, সৌম্যজিত সরকার, ব্রিজিত সিং, লালরেমরুয়াতফেলা,ম্যাকডোনিস, দীপক সিং।
