Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ জিএম জাভোখির সিন্দারভ দ্বিতীয় ক্লাচ চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন ২০.‌৫ পয়েন্ট অর্জন করে। প্রতিযোগিতার সেরা গেমটা জিএম হিকারু নাকামুরাকে হারিয়ে। ভারতের জিএম প্রজ্ঞানন্ধ রমেশবাবু শেষ করেছেন দ্বিতীয় স্থানে, জিএম ফাবিয়ানো কারুয়ানা তৃতীয়, নাকামুরা চতুর্থ। চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে শেষ টুর্নামেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের গুকেশ ডোম্মারাজুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।

দিনের শুরুতে সিন্দারভ ও কারুয়ানা ২.‌৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন প্রজ্ঞানন্ধের থেকে। কিন্তু প্রতিটি জয়ে তিন পয়েন্ট লাভের সুযোগ ছিল। সিন্দারভ চ্যাম্পিয়ন হওয়ার পর মজা করে বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর সোসাল মিডিয়া চেক করে তিনি দেখেন, ধারাভাষ্যকাররা তাঁকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। এটাই তাঁকে বাড়তি মোটিভেশন জোগায় গেম জিততে। সিন্দারভ ভাল খেলে ম্যাচ জিতলেন যখন, তখন কারুয়ানার বিরুদ্ধে শেষ ম্যাচে প্রজ্ঞানন্ধ নিজের সেরা খেলাটা তুলে ধরতে পারেননি।

হেড টু হেড প্রথম মিনি ম্যাচে, সিন্দারভ ও প্রজ্ঞানন্ধ প্রথম গেম ড্র করেন। উজবেক তারকা জেতেন দ্বিতীয় গেম। এরপর সিন্দারভ প্রথম গেমটা জেতেন কারুয়ানার বিরুদ্ধে। দ্বিতীয় গেমটা না জিতলেও নাকামুরার সঙ্গে দ্বিতীয় মিনি ম্যাচে ড্র করাটা জরুরি ছিল চ্যাম্পিয়শিপ জিততে।

প্রজ্ঞানন্ধ অল্পের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছেন। শেষ গেম পর্যন্ত লড়াইয়ে থেকে। প্রজ্ঞানন্ধ বলেন, ‘‌ এটা কিছুটা হতাশার। ফাবির বিরুদ্ধে ম্যাচ জেতার সুযোগ পেয়েছিলাম। তাছাড়া সিন্দারভের বিরুদ্ধে ম্যাচটা হারি নিজের ভুলে।’‌ প্রজ্ঞানন্ধ ও কারুয়ানা বুদাপেস্ট রওনা হয়ে গেছেন টোটাল চেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর পাইলট ২০২৬য়ে অংশ নিতে। যাতে অংশ নেবেন বিশ্বের এক নম্বর দাবাড়ু জিএম ম্যাগনাস কার্লসেন। সিন্দারভ বিশ্ব চ্যাম্পিয়শিপের লড়াইয়ের জন্য প্রস্তুতিতে মন দেবেন গুকেশকে হারাতে। নাকামুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন আমেরিকা কাপে ও টোটাল চেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৭য়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...