অলস্পোর্ট ডেস্ক: গতবারের চ্যাম্পিয় ভারতীয় হকি দল পৌঁছে গেছে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এই নিয়ে ষষ্ঠবার। শুক্রবার ভুপালের নাথু বারখেদার ইন্টারন্যাশানাল স্পোর্টস কমপ্লেক্সের টার্ফে মালয়েশিয়াকে ৬-২ গোলে হারিয়ে। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ চীন। তারা অন্য সেমিফাইনালে জাপানকে ১-০ গোলে হারিয়েছে।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ভারতের দীপিকা দুটি গোল করেন মালয়েশিয়ার বিপক্ষে। একটি করে গোল করেন মমতাজ খান, নহনীত কাউর, সুনেলিতা টোপ্পো, ও ইশিকা। মালয়েশিয়ার হয়ে গোল করেন নুর আজহার ও নুরামিরা শাকিরা জুলফিকি।
ভারতীয় মহিলা হকি দল রেকর্ড চতুর্থ ও টানা তিনবার খেতাব জয়ের লক্ষ্যে ফাইনালে ঝাঁপাবে। এর আগে ২০১৬, ২০২৩ ও ২০২৪য়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতেছে তারা। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কোরিয়াও। গ্রুপ লিগের ম্যাচে মালয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল ভারতীয় মহিলা খেলোয়াড়রা। এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ভারতীয় হকি তারকারা এই টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগের ম্যাচে চীনকে ৬-২ গোলে হারিয়েছিল। তাই আশা করা যেতেই পারে ফাইনালে চীনকে হারিয়ে চতুর্থবার খেতাব জিতবে ভারতীয় মহিলারা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
