অলস্পোর্ট ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে হচ্ছে দুর্গাপুরে। এদিন সেখানে ম্যাচ ছিল সাদার্ন সমিতি ও পাঠচক্রের। সেই ম্যাচের উদ্দেশেই একটি গাড়ি করে রওনা দিয়েছিলেন সাদার্ন সমিতির কোচ ও দুই কর্মকর্তা। গুরাপের কাছে সেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সেই গাড়িতে ছিলেন কোচ রঞ্জন ভট্টাচার্য, সভাপতি সৌরভ পাল ও সহ-সভাপতি প্রণব মুখোপাধ্যায়। দুর্ঘটনায় তিনজনেই কম-বেশই আহত হয়েছে। তাঁদের কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে দ্রুত।বুধবার দুপুরে ঘটে এই ঘটনা। তবে আঘাত লাগলেও সকলেই স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তাতে গাড়ির সামনের চাকা ফেটে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তার পর গাড়িটি উল্টে যায় বলে খবর। আর লএকটি সূত্র জানাচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়ির তলায় কিছুটা ঢুকে যায়। যার ফলে সামনের সিটে বসে থাকা সহ-সভাপতি প্রণব মুখোপাধ্যায়ের চোট অনেকটাই বেশি গুরুতর। দুর্ঘটনার পরই জ্ঞ্যান হারান তিনি। তাঁকে গাড়ি থেকে বের করতেও বেগ পেতে হয়। মাথা ফেটে গিয়েছে তাঁর। পিছনের সিটে বসেছিলেন সৌরভ পাল ও রঞ্জন ভট্টাচার্য।
সঙ্গে সঙ্গেই তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সকলেই স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। সৌরভ পাল ও রঞ্জন ভট্টাচার্য সুস্থই রয়েছে তবে চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের। তবে তাঁদের দ্রুত কলকাতায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জানা গিয়েছে, মঙ্গলবারই টিম পৌঁছে গিয়েছিল দুর্গাপুরে। তবে এই দুর্ঘটনার পর আর দলের সঙ্গে যোগ দিতে পারছেন না কোচ রঞ্জন ভট্টাচার্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
