Cart Total Items (0)

Cart

All Sports

আপাতত ছুটিতে তিনি। নেই ক্রিকেটের প্রত্যাশার চাপ। ভারতীয় ক্রিকেট দল টি২০ সিরিজ খেলছে ঠিকই কিন্তু এ যাত্রায় বোর্ড দায়িত্ব দিয়েছে দলের জুনিয়রদের উপর। দলের নেতৃত্ব দিচ্ছেন হার্দিদ পাণ্ড্যে। যে কারণে নিশ্চিন্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিদেশ ছেড়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে-বেড়াচ্ছেন স্ত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে। মাঝে মাঝেই সেই ছবি ফুটে উঠছে তাঁদের সোশ্যাল হ্যান্ডলে।

সম্প্রতি তাঁরা গিয়েছিলেন ঋষিকেশে। সেখানে স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে বেশ খানিকটা সময় কাটান সস্ত্রীক বিরাট কোহলি। দু’জনের আশ্রমের ভিতরের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে অবশ্য সেলফির আবদার থেকে মুক্তি পাননি এই সেলেব কাপল। অন্যান্য ভক্তদের প্রত্যাশাও পূরণ করেন তাঁরা হাসি মুখে। সেখানে একটি জনসাধারণের জন্য ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেন তাঁরা। এর আগে দু’জনকে দেখা গিয়েছিল বৃন্দাবনের একটি আশ্রমে। সেখানে তাঁদের সঙ্গে দেখা যায় তাঁদের কন্যা ভামিকাকেও।

কিছুদিনের মধ্যে ভারত সফরে আসতে চলেছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দেশে। ২০২৩-এর বর্ডার-গাভাস্কার ট্রফির আসর বসতে চলেছে ভারতেই। দুই দেশের কাছেই এ সিরিজের গুরুত্ব অপরিসীম। সঙ্গে এই সিরিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ। এই সিরিজ থেকেই আবার মাঠে নামবে ভারতীয় সিনিয়র ক্রিকেট দল। ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে সিরিজ। এর পর রয়েছে একদিনের সিরিজ। যা ১৭ মার্চ শুরু হবে মুম্বইয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *