Cart Total Items (0)

Cart

All Sports India
তীরন্দাজী বিশ্বকাপ

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় কম্পাউন্ড তীরন্দাজ প্রথমেশ জাওকারের স্বপ্ন তাঁর প্রথম ‘ তীরন্দাজী বিশ্বকাপ ফাইনালে’ রুপো জিতে শেষ হল। ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ডেনমার্কের ম্যাথিয়াস ফুলারটনের কাছে সবচেয়ে কম ব্যবধানে হেরে যান। সাংহাই বিশ্বকাপের বিজয়ী জাওকার, যিনি চার মাসের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে উঠতে বিশ্বের এক নম্বর এবং বর্তমান চ্যাম্পিয়ন মাইক শ্লোসারকে চমকে দিয়েছিলেন। ফুলারটনের কাছে ১৪৮-১৪৮ (১০-১০*) হারেন। তাঁর তীরটি কেন্দ্রের কাছাকাছি ছিল ভারতীয় প্রতিযোগীর থেকে।

শনিবার শেষের দিকে, তাঁদের চূড়ান্ত লড়াইয়ের উদ্বোধনী রাউন্ডে ২০ বছর বয়সী ভারতীয় এক পয়েন্ট পিছিয়ে পড়ায় ডেনমার্কের তীরন্দাজ প্রাথমিক লিড নিয়ে নিয়েছিল। মিডওয়ে মার্কে ৮৯-৯০ পিছিয়ে থাকা, জাওকার ফাইনালে পৌঁছে যান যখন তিনি সম্ভাব্য ৩০-এর মধ্যে ৩০ পয়েন্ট শুট করে ১১৯ করে শেষ রাউন্ডে চলে যান।

তবে নির্ধারিত ফাইনালে, উভয় তীরন্দাজই ২৯ স্কোর করে ম্যাচকে শুটঅফে নিয়ে যান। টাইব্রেকারেও ছিল প্রায় সমানে সমানে। যেখান থেকে বিজয়ী সিদ্ধান্ত নেওয়াও ছিল কঠিন। কিন্তু শেষ পর্যন্ত তুল্যমূল্য বিচারে দ্বিতীয় স্থানেই শেষ করতে হয় ভারতীয় প্রতিযোগীকে।

সেমিফাইনালে, মহারাষ্ট্রের তীরন্দাজ সম্ভাব্য ১৫০ পয়েন্টের মধ্যে ১৫০টি নিখুঁত শ্যুটিং করে শ্লোয়েসারকে এক পয়েন্টে (১৫০-১৪৯) হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন। এই জয় ডাচম্যানের বিশ্বকাপ ফাইনাল শিরোপার হ্যাটট্রিককে হাতছাড়া করিয়ে দেয়। শ্লোয়েসার চারটি ‘বিশ্বকাপ ফাইনাল’ (২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২২) বিজয়ী। চার মাসের মধ্যে এটি ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিরুদ্ধে জাওকারের দ্বিতীয় জয়। মে মাসে সাংহাই বিশ্বকাপের ফাইনালে, জাওকার ডাচ হেভিওয়েটকে ১৪৯-১৪৮-এ পরাজিত করেছিলেন।

শ্লোয়েসার অবশ্য ব্রোঞ্জ পদক প্লে অফে ঘুরে দাঁড়ান, আর এক ভারতীয় অভিষেক ভার্মাকে ১৫০-১৪৯-এ পরাজিত করে ভারতের দ্বিতীয় পদক আটকে দেন। ভার্মা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ব্রোঞ্জের দিকে তাকিয়ে ছিলেন। তিনি কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের সয়ার সুলিভানকে ১৪৬-১৪৬ (১০-৯) পরাজিত করে তৃতীয় স্থানের প্লে অফে পৌঁছেছিলেন। সেমিফাইনালে, ভার্মা চূড়ান্ত চ্যাম্পিয়ন ফুলারটনের কাছে ১৪৭-১৫০ হেরে যান।

মহিলা কম্পাউন্ড ভারতীয় তীরন্দাজরা হতাশ করলেন। মহিলাদের রিকার্ভ বিভাগে কোনও ভারতীয়ই উঠতে পারেনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *