Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবলে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় ফুটবল দল নির্বাচন করা হয়েছে একজন জ্যোতিষী বুপেশ শর্মার মত অনুযায়ী। জানা যাচ্ছে, দলের প্রধান কোচ ইগর স্টিমাচ দল বাছাইয়ের জন্য যোগাযোগ করেছিলেন একজন জ্যোতিষীর সঙ্গে। তার সঙ্গে তিনি খেলোয়াড়দের অনেক তথ্য ভাগ করে নিয়েছেন। শুধু তাই নয় সেই জ্যোতিষী জানিয়েছেন কোন দিন কাকে খেলানো উচিত আবার কাকে এড়িয়ে যাওয়া উচিত। প্রতিবেদন থেকে এও জানা গিয়েছে প্রধান কোচের সঙ্গে এই জ্যোতিষীর যোগাযোগ করিয়ে দিয়েছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশানের প্রাক্তন সচিব কুশল দাস।

জানা যাচ্ছে এশিয়া কাপে দল কোয়ালিফাই করবে কিনা এই নিয়ে সবাই যখন চিন্তিত ছিল তখন কুশল দাস একজন জ্যোতিষীর সাহায্য নিয়েছিলেন এবং তিনি দলের প্রধান কোচ স্টিমাচকেও যোগাযোগ করিয়েছিলেন ওই জ্যোতিষীর সঙ্গে। স্টিমাচ মনোনীত খেলোয়াড়দের নাম ওনার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। নাম দেখে জ্যোতিষী ‘‘ভাল’’, ‘‘খুব ভাল’’, ‘‘আজকের জন্য ভাল’’, ‘‘অতিরিক্ত আত্মবিশ্বাস এড়াতে হবে’’ এই ধরনের মন্তব্য করেন।

রিপোর্টে দাবি করা হয়েছে মে থেকে জুন মাসের মধ্যে স্টিমাচ এবং জ্যোতিষীর মধ্যে প্রায় ১০০-র বেশি মেসেজ আদান প্রদান হয়েছিল। এই সময় ভারতীয় দল জর্ডানের বিপক্ষে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলছিল। এছাড়াও এই সময় ভারত কম্বোডিয়া, আফগানিস্তান এবং হংকং-এর বিরুদ্ধে এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচও খেলেছিল। এই মেসেজগুলোতে দেখা গিয়েছে স্টিমাচ শুধুমাত্র দল নির্বাচনের ব্যাপারেই নয় দলে কোন প্লেয়ার চোট পেয়েছে সেই ব্যাপারেও আলোচনা করেছেন।

‘‘আমার প্রিয় বুপেশ, তোমার সঙ্গে পরিচয় এবং দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পেরে ভাল লাগলো। আমি তোমার থেকে দল নির্বাচনের জন্য পরামর্শ চাই,’’ জ্যোতিষীকে মেসেজ করেন স্টিমাচ।

জর্ডনের বিপক্ষে ভারতীয় দলের মিডফিল্ডার কে হবেন সেই নিয়ে জ্যোতিষীকে প্রশ্ন করেছেন স্টিমাচ। জ্যোতিষী সেই উত্তর জানানোর পর স্টিমাচ সেটা কাজেও লাগিয়েছিলেন।

কুশল দাস স্বীকার করে নিয়েছেন তিনি স্টিমাচের সঙ্গে জ্যোতিষীর পারিচয় করিয়ে দিয়েছিলেন। ‘‘একটি সভায় আমার ওনার(জ্যোতিষী)  সঙ্গে দেখা হয়। উনি অনেক টেলিকম কম্পানি এবং বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্য কাজ করেছেন,” বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘‘সেই সময় আমি আর স্টিমাচ দু’জনেই চিন্তিত ছিলাম এশিয়া কাপে দল যোগ্যতা অর্জন করবে কিনা সেই নিয়ে। এটা খুব একটা ভাল সময় ছিল না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের যোগ্যতা অর্জন করাটা। তাই আমি শর্মা (জ্যোতিষী)-কে বলেছিলাম তার সঙ্গে কোচের পরিচয় করাব। স্টিমাচ যদি মনে করেন আপনার পরামর্শগুলো কাজে লাগানো যেতে পারে তবে তিনি যোগাযোগ রাখবেন। ইগর এই ব্যাপারে খুবই বিশ্বাসী ছিলেন এবং তাঁর সঙ্গে দেখা করার জন্য কলকাতায় এসেছিলেন।“

কুশল দাস এও জানান দু’মাসের জন্য জ্যোতিষী ১২-১৫ লক্ষ টাকা নিয়েছিলেন।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...