রোহিত শর্মা
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল-এর অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করেছেন যে অক্ষর প্যাটেলের চোটের পর অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে খেলতে পারেন। গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে ভারত এশিয়া কাপ সুপার ফোর খেলার সময় অক্ষর প্যাটেল বাম কোয়াড্রিসেপ স্ট্রেনে ভুগেছিলেন। সেই সময় অক্ষরের জায়গায় মাঠে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। এবং রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সরাসরি প্রথম একাদশে জায়গা করে নেন। রোহিত জানিয়েছেন তিনি ক্রমাগত অশ্বিনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। অভিজ্ঞ এই স্পিনার বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
“একজন স্পিনার-অলরাউন্ডার হিসাবে, অশ্বিনকে দলে নেওয়া হতে পারে। আমি তাঁর সঙ্গে ফোনে কথা বলেছি। শেষ মুহূর্তে অক্ষর চোট পেয়েছিল। সেই সময় ওয়াশিংটন অক্ষরের ভূমিকা পালন করে,’’ ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে রোহিত জানিয়েছেন।
সুন্দরকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিষয়ে রোহিত বলেছেন যে এশিয়ান গেমসের জন্যে তিনি আগে থেকেই ম্যাচের জন্য প্রস্তুত ছিল।
‘’ওয়াশিংটন আগে থেকেই ম্যাচ-ফিট ছিলেন কারণ তিনি এশিয়ান গেমস ক্যাম্পের অংশ ছিলেন। আমি খেলোয়াড়দের সঙ্গে তাদের ভূমিকা সম্পর্কে খুব স্পষ্ট ছিলাম। সব ক্রিকেটারের জন্যেই আলাদা জায়গা করা থাকে,” তিনি আরও জানিয়েছেন।
এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজ এক ওভারে ছয় উইকেট নিয়েছিলেন। এবং ভারত শ্রীলঙ্কাকে ৫০ রানে হারিয়ে দেয়।
কলম্বোতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে আউট হয়ে যায়। এবং সিরাজ ৬ উইকেট নিয়ে নিজের দক্ষতা প্রমান করেন।
জবাবে ভারত কোনও বাধা ছাড়াই ৬.১ ওভারেই ৫১ রান তুলতে সক্ষম হয়।
এদিকে আইসিসি থেকে জানানো হয়েছে ২৮ সেপ্টেম্বরের আগে বিশ্বকাপ দল চূড়ান্ত করতে হবে। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
