অলস্পোর্ট ডেস্ক: একাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী লিয়েন্ডার পেজ-এর মুকুটে নতুন পালক যুক্ত হল। মঙ্গলবার প্রথম এশীয় টেনিস তারকা হিসেবে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমের জন্য মনোনিত হলেন। ৫০ বছর বয়সী পেজ ২০২৪-এর জন্য ঘোষিত ছয়জন মনোনীত প্রার্থীদের একজন ছিলেন। তিনি খেলোয়াড় বিভাগে কারা ব্ল্যাক, আনা ইভানোভিচ, কার্লোস মোয়া, ড্যানিয়েল নেস্টর এবং ফ্লাভিয়া পেনেটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেনে মহিলাদের একক শিরোপা জিতে নেওয়া চিনা খেলোয়াড় লি না, ২০১৯ সালে আইটিএইচএফ-এ মনোনীত হওয়া প্রথম এশীয় খেলোয়াড় হয়েছেন৷ এই সম্মান পেয়ে খুশি পেজ।
এই সম্মান পেয়ে তিনি বলেন, “আমার খেলার প্রতি তিন দশকের আবেগ এবং অলিম্পিক এবং ডেভিস কাপে ১.৩-প্লাস বিলিয়ন ভারতীয়দের জন্য খেলার পরে, আমি রোমাঞ্চিত যে আমার কঠোর পরিশ্রম স্বীকৃত হয়েছে৷ আমার বাবা-মা, ভাইবোন, কোচ, ডেভিস কাপের অধিনায়ক এবং যারা আমার কেরিয়ারে ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ।”
পেজ ছাড়াও প্রাক্তন ভারতীয় খেলোয়াড় বিজয় অমৃতরাজও অবদানকারী বিভাগে মনোনীত হয়েছেন। “ব্যালটে অবদানকারী বিভাগে দু’জন মনোনীত বিজয় অমৃতরাজ এবং প্রখ্যাত সাংবাদিক রিচার্ড ইভান্সও অন্তর্ভুক্ত হয়েছেন।
পেজ ডাবলস এবং মিক্সড ডাবলসে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন, এছাড়াও তিনি ডাবলসে এক সময় বিশ্বের এক নম্বরও ছিলেন। তিন দশকের কেরিয়ারে, তিনি ডাবলসে আটটি গ্র্যান্ড স্ল্যাম, মিক্সড ডাবলসে ১০টি স্ল্যাম জিতেছিলেন।
“টেনিস আমাকে অনেক কিছু দিয়েছে, এবং আমি আশা করি এই মনোনয়ন বিশ্বের প্রতিটি তরুণকে অনুপ্রাণিত করবে যে আপনার হৃদয়ে আবেগ, কঠোর পরিশ্রম এবং নিজের উপর বিশ্বাস থাকলে আপনিও একজন চ্যাম্পিয়ন হতে পারেন,” পেজ বলেছেন।
পেজ মোট ৪৬২ সপ্তাহ এটিপি ডাবলসের শীর্ষ ১০-এ থেকেছেন, যার মধ্যে ৩৭ সপ্তাহ এক নম্বরে ছিলেন এবং সেই সময় ৫৫টি ডাবলস শিরোপা জিতেছিলেন। ১৯৯৬ আটলান্টা অলিম্পিক গেমসে তিনি টেনিসে ভারতের একমাত্র অলিম্পিক পদক জয়ী হয়েছিলেন। ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
