Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর জন্য ইস্টবেঙ্গল দলে নেওয়া হল হিজাজি মাহের। জর্ডন এলসে চোট পাওয়ায় পুরো মরসুমের জন্যই ছিটকে গিয়েছেন খেলা থেকে। তাঁর পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে মাহেরকে।

ইস্টবেঙ্গল দল মাহেরকে দলে নেওয়ার পর ইমামি গ্রুপের সন্দীপ আগরওয়াল বলেন, ‘‘এলসে চোট পাওয়ায় ওর পরিবর্ত হিসাবে আমরা ভাল প্লেয়ার খুঁজছিলাম। হিজাজি একজন তরুণ প্রতিভাবান প্লেয়ার। জর্ডন ন্যাশানাল ক্লাবের নিয়মিত সদস্য ও। আমরা বিশ্বাস করি ডিফেন্সে ও যথেষ্ট ভাল খেলবে। ’’

ইমামি ইস্টবেঙ্গল দলে মাহেরকে স্বাগত জানিয়ে দলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘‘গত মরসুমে ইরাক প্রিমিয়ার লিগে খেলার পর এখন ও তৈরী আরও একটি এশিয়ান লিগ খেলার জন্য। আন্তর্জাতিক ক্ষেত্রে ডাক পাওয়ার জন্য ও প্রস্তুত। সেখানে নিজের প্রতিভা দেখানোর জন্য ও নিজেকে তৈরী করেছে। দল আমাকে মাত্র ৪৮ ঘন্টা সময় দিয়েছিল জর্ডনে পৌঁছনোর জন্য। সেখান থেকে ওকে ফ্রি এজেন্ট হিসাবে খুঁজে বের করা আমার দ্বায়িত্ব ছিল। এলসের পরিবর্ত হিসাবে ওকে আমরা পেয়েছি। ও এমন একজন তরুণ প্লেয়ার যে নিজে লড়াই করার জন্য প্রস্তুত। ভারতীয় ফুটবলে ও প্রভাব ফেলতে চায়।’’

জর্ডন প্রিমিয়ার লিগে তিনি আল-হুসেন এসসি এবং ইরাক প্রিমিয়ার লিগে তিনি জাখো এসসির হয়ে খেলেছিলেন। গত মরসুমে মাহের ২৯টি ম্যাচ খেলেছিলেন এবং পাঁচটি গোল করেছিলেন। লম্বা এই ডিফেন্ডার দু’টি জর্ডন এফএ কাপ এবং একটা জর্ডন সুপার কাপ জিতেছিলেন। ২০২১-এ সবচেয়ে বেশি সময় ধরে খেলার রেকর্ড তিনি ধরে রেখেছিলেন।

ইমামি ইস্টবেঙ্গল এফসি দলে সুযোগ পেয়ে মাহের আনন্দ প্রকাশ করে বলেন, “ঐতিহাসিক এই ক্লাবে আমি যোগ দিতে পেরে খুব খুশি। আমি কোচকে এবং ক্লাবকে ধন্যবাদ দিতে চাই আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। সাম্প্রতি সময়ে লিগের ব্যপক জনপ্রিয়তা সবাই দেখেছে। ভক্তদের সঙ্গে দেখা করার জন্য এবং কলকাতা ডার্বিতে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *