অলস্পোর্ট ডেস্ক: শনিবার কাঠমান্ডুতে সাফ পুরুষদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ভারত ট্রফি জিতে নিল ভারত। দশরথ স্টেডিয়ামে ব্লু কোল্টসের জালে বল জড়ান ম্যাঙ্গলেনথাং কিপগেন (৬৪, ৮৫) এবং গুগ্উমসার গোয়ারি (৯০+৫)। এটি ছিল সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অষ্টম যুব শিরোপা, যা প্রমান করে ভারতের গ্রাসরুট ফুটবলের উন্নতির কথা। পরিবর্ত হিসেবে নামা কিপগেন আবারও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের এই টুর্নামেন্টে নায়কের ভূমিকায় উত্তির্ণ হলেন। বুধবার সেমিফাইনালে আয়োজক নেপালের বিরুদ্ধে নার্ভ ধরে রেখে পেনাল্টি থেকে জয় এনে দিয়েছিলেন তিনি। আর এদিন পাকিস্তানের বিপক্ষেও সেই চেনা ছন্দেই পাওয়া গেল তাঁকে।
এদিন তৃতীয় গোলেও কিপগেনের ভূমিকা ছিল, তাঁর পাস থেকেই অতিরিক্ত সময়ে গয়ারি তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে এবিন্দাস ইয়েসুদাসানের বিকল্প হিসাবে যখন তিনি মাঠে নামেন তখন ভারতীয় দলের খেলায় গতি বাড়ে। সেই সময় দলের ফল ছিল গোলশূন্য।
এই পুরো টুর্নামেন্টে বড় ভূমিকা রেখে গিয়েছেন তিনি। যা ভারতের জয়ের ইতিহাসের সঙ্গে লেখা থাকবে। এই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপটি তাদের প্রথম দেশের হয়ে প্রতিনিধিত্ব করা কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসেবে চিহ্নিত থাকবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
