অলস্পোর্ট ডেস্ক: সংশোধনাগারে থাকা মানুষদের মূল স্রোতে ফিরে আসার অন্যতম মাধ্যম হল খেলা। তেমনই একটা খেলা হল দাবা। আর সেই সংশোধনাগারে থাকা পুরুষ , মহিলা ও যুব খেলোয়াড়দের জন্য সম্প্রতি একটি আন্তর্মহাদেশীয় অনলাইন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। তাতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। আর মহিলা ও যুব বিভাগে খেতাব জিতেছে ভারতের সংশোধনাগারে থাকা দাবাড়ুরা। এর আগে সংশোধানাগারে কাটানো বন্দীদের মধ্যে ফুটবল খেলার নানা রোমাঞ্চকর কাহিনীর কথা মানুষের মনে দাগ কেটেছি। যার অন্যতম হল ‘এসকেপ টু ভিকট্রি।’ সংশোধনাগারে বন্দী জীবন কাটানো দাবাড়ুদের জন্য প্রতিযোগিতাও তো তেমনই রোমাঞ্চকর। ‘চেস ফর ফ্রিডম।’
সংশোধনাগারে থাকা বন্দীদের জন্য ষষ্ঠ আন্তর্মহাদেশীয় অনলাইন দাবা প্রতিযোগিতায় প্রতিটি ফাইনাল অনুষ্ঠিত ২ সেটের। প্রতি সেটে ঘুঁটির রং বদল করে। পুরুষ বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম সেটে মেক্সিকো সাদা ঘুঁটি নিয়ে লড়ে। মেক্সিকো ২ ও ৩ নম্বর বোর্ডে জয় হাসিল করে। কিন্তু প্রতিপক্ষ আর্মেনিয়া ১ ও ৪ নম্বর বোর্ডে জয় তুলে নেওয়ার প্রথম সেট ২-২ শেষ হয়। আর্মেনিয়া দ্বিতীয় সেটে সাদা ঘুঁটি নিয়ে খেললেও অপ্রত্যাশিত ভাবে ভাল ফল করতে বাধ্য হয়। মেক্সিকো ১, ২ ও ৩ নম্বর বোর্ডে জয় ছিনিয়ে নেয়। সেখানে আর্মেনিয়া জেতে শুধুমাত্র ৪ নম্বর বোর্ডে। এতে সার্বিক ভাবে ২-২ ও ৩-১ ফলে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয় মেক্সিকোর কোয়াহুলিয়ার ফেডারেল সোসাল রিহ্যাবিলটেশন সেন্টার নাম্বার ১৮-র দাবাড়ুরা।
মহিলা বিভাগে ভারতের ভুপালের গর্ভনমেন্ট চিলড্রেন্স হোমের প্রতিযোগীরা মেক্সিকোর মরেলোসের ফেডারেল সোসাল রিহ্যাবিলটেশন সেন্টার নাম্বার ১৬-র প্রতিযোগীদের ২টি সেটে উড়িয়ে দিয়ে ৪-০ ও ৪-০ জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
যুব বিভাগে ভারতের দাবাড়ুদের চ্যাম্পিয়ন হওয়া নির্ধারিত হয়ে যায় প্রথম সেটে সার্বিয়াকে ২.৫-১.৫ ফলে হারানোয়। দ্বিতীয় সেটে সার্বিয়ার প্রতিযোগীরা ১ ও ৩ নম্বর বোর্ডে জয় পেলেও, ভারতের সংশোধনাগারে থাকা যুব প্রতিযোগীরা ২ ও ৪ নম্বর বোর্ডে জয় পাওয়ায়, দ্বিতীয় সেটের ফল দাঁড়ায় ২-২। অর্থাৎ ভারতের যুব প্রতিযোগীরা সোনা জেতেন সার্বিকভাবে ২.৫-১.৫ ও ২-২ ফলের নিষ্পত্তিতে।
এবারের চ্যাম্পিয়নশিপের সাফল্য একটা অন্য মাত্রা পেয়েছে হাজার হাজার কিলোমিটার দুরে সংশোধনাগারে কাটানো প্রতিযোগীদের দাবার বোর্ডের মাধ্যমে যোগাযোগ গড়ে তোলার সুবাদে। ফিডে ও শিকাগোর কুক কান্টি শেরিফ অফিস আয়োজিত এই বিশেষ ধরনের দাবা প্রতিযোগিতায় অংশ নেয় ৫৬ দেশের ১৪০টি দল। সংশোধনাগারে কাটানো মানুষদের মূল স্রোতে ফেরানোর জন্য এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। প্রথম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল ২০২১ সালে। ৬টি মহাদেশের মধ্যে অনুষ্ঠিত এই ধরনের সংশোধনাগারে কাটানো মানুষদের দাবার বোর্ডে দক্ষতা প্রদর্শনের সুযোগ দিয়ে সমাজে ফেরানোর কাজটা শুরু হয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
