Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ রনজি ট্রফি এলিট গ্রুপে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল বাংলা। বৃহস্পতিবার তিরুবনন্তপুরমের মঙ্গলপুরমে কেরলের দ্বিতীয় ইনিংস মাত্র ১২০ রানে শেষ করে দিয়ে ১৮.‌১ ওভারের মধ্যেই ২৮৭ রানের বিরাট জয় তুলে নেয় তারা। প্রদীপ্ত প্রামানিকের জীবনের সেরা বোলিং পরিসংখ্যান কেরলের দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৬ উইকেট নিয়ে। পুরো ম্যাচে প্রদীপ্ত ১০ উইকেট নিয়েছেন ৯৫ রান দিয়ে। শাহবাজ আমেদ ম্যাচের সেরা। প্রথম ইনিংসে ১২১ রানের অনবদ্য ব্যাটিং ও বল হাতে ম্যাচে ৪ উইকেট সংগ্রহ করায়। মহম্মদ সামির পকেটে ৫ উইকেট। টানা তিন ম্যাচ জয়ের সুবাদে অভিমন্যু ঈশ্বরণের বাংলা এলিট সি গ্রুপের শীর্ষে রয়েছে ১২ পয়েন্ট নিয়ে।

ম্যাচের শেষ দিনে ৫৩-‌৪য়ে খেলা শুরু করে মহম্মদ সামির বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হন কেরলের সলমন নাজির। এরপরই শাহবাজ আমেদ শূণ্য রানে প্যাভিলিয়ানে ফেরান আদিত্য সারভাতেকে। বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামানিক দ্রুত আউট করেন বৈশাখ চন্দ্রম ও মহম্মদ নিধেশকে। নেদুমানকুঝি বাসিল রান আউট হন চাপের মুখে। ১২০ রানে কেরলের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে।

বাংলার পরবর্তী প্রতিপক্ষ মহারাষ্ট্র।

সংক্ষিপ্ত স্কোর:‌ বাংলা ৩৫০ (‌ শাহবাজ আমেদ ১২১)‌ ও ১৯৮ (‌ অভিমন্যু ঈশ্বরণ ৪৭, জলজ সাক্সেনা ৫-‌৭০)‌। কেরল ১৪১ (‌প্রদীপ্ত প্রামানিক ৪-‌৪৪)‌ ও ১২০ (‌প্রদীপ্ত প্রামানিক ৬-‌৫১)‌। বাংলা জয়ী ২৮৭ রানে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...