Cart Total Items (0)

Cart

All Sports
অজিত আগরকর

অলস্পোর্ট ডেস্ক: বর্তমানে অজিত আগরকর ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান সভাপতি পদে রয়েছেন। আসন্ন আইসিসি বিশ্বকাপ-২০২৩ শুরু হওয়ার আগে ভারতীয় দলের সঙ্গে নির্বাচক কমিটির এই টুর্নামেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার প্রয়োজন। আর সেই উদ্দেশেই আগরকর শীঘ্রই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন। দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ৫০ ওভারের বিশ্বকাপের রোডম্যাপ নিয়ে কথা বলবেন তিনি।

৫ অক্টোবর, ২০২৩ থেকে আহমেদাবাদে শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ। চেন্নাইয়ের মাঠে ৮ অক্টোবর ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। এদিন বিসিসিআইয়ের এক গোপন সূত্র পিটিআই-কে জানায়, ‘‘বর্তমানে সলিল আঙ্কোলা ওয়েস্ট ইন্ডিজে আছেন। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর তিনি দেশে ফিরে আসবেন। আর অজিত সাদা বলের টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন।’’

আগরকর নির্বাচক কমিটির সভাপতি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দলের ম্যানেজমেন্টের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পাননি। ফলে এটি ভাল একটি সুযোগ হবে দলের সঙ্গে একসঙ্গে বসে ৫০ ওভারের ওডিআই বিশ্বকাপে ভারতের নানান কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার।

দলের ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটিকে মূল ২০জন খেলোয়াড়ের শরীর-স্বাস্থ্য্ সম্পর্কে অবগত থাকতে হবে। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের কোনওরকমের ফিটনেস সমস্যা বা কাজের চাপ পড়ছে নাকি সে বিষয়ে নজর রাখতে হবে।

জসপ্রিত বুমরাহের স্বাস্থ্য্ সম্পর্কেও বিস্তর আলোচনা করা হচ্ছে। তিনি আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পারবেন কিনা তা নিয়েও আলোচনা করা হবে।

তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিক্যাল ইউনিট এখনও পর্যন্ত বুমরাহকে আরটিপি (রিটার্ন টু প্লে) দেয়নি।

এদিকে আয়ারল্যান্ড সফরে যে দল যাবে তার কোচিং-এর দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষণ। রাহুল দ্রাবিড়কে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিশ্রাম দেওয়া হবে। কারণ দুটি সফরের মাঝে সময় খুব কম।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *