এশিয়া কাপের দল নির্বাচনে সিনিয়ক নির্বাচক কমিটি। ছবি-বিসিসিআই এক্স
অলস্পোর্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপের জন্য ভারতের দলে বেশ কিছু চমকপ্রদ নির্বাচন দেখা গেল, যা বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকর এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব মঙ্গলবার ঘোষণা করে দিলেন। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং নির্বাচন কমিটির মধ্যে বৈঠকের পর দল ঘোষণা করা হযল। আইপিএলে কিছু প্রমাণিত পারফর্মেন্সকে উপেক্ষা করা হলেও, কম আলোচিত বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে জায়গা করা হয়েছে। শুভমান গিলকে সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে, যাঁর দলে থাকা নিয়েও সংশয় ছিল আগেরদিন পর্যন্তও, এবং যশপ্রীত বুমরাহও দলে রয়েছেন। তবে শ্রেয়াস আইয়ার এবং যশস্বী জয়সওয়াল দলে জায়গা করে নিতে পারেননি। আইপিএল মরসুমে খারাপ পারফর্ম করা সত্ত্বেও, রিঙ্কু সিং দলে জায়গা পেয়েছেন। জয়সওয়াল পাঁচজন রিজার্ভ খেলোয়াড়ের মধ্যে রয়েছেন।
এশিয়া কাপ ২০২৫-এর ভারতীয় দল
সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেট কিপার), যশপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্থী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হর্ষিত রানা, রিঙ্কু সিং
রিজার্ভ: প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রায়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল
তবে এই দলে কেন নেই শ্রেয়াস আইয়ার তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে ধরেই নেওয়া হয়েছিল তাঁকে হয়তো রাখা হবে না। সেই সঙ্গে শুভমান গিলের থাকা নিয়েও সংশয় ছিল। শুভমান দলে রয়েছেন সহ-অধিনায়ক হিসেবে। কিন্তু শ্রেয়াস আলোচনাতেই ছিলেন না বলে জানা যাচ্ছে। না হলে তাঁর দলে না থাকার কোনও কারণ নেই। এমন কি রিজার্ভে যে পাঁচজনকে রাখা হয়েছে, সেই তালিকাতেও রাখা হয়নি তাঁকে।
আইয়ারের বাদ পড়ার বিষয়টি তুলে ধরে আগরকর বলেন, “এটা যশস্বী জয়সওয়ালের জন্য খুবই দুর্ভাগ্যজনক, অভিষেকের সঙ্গে ও ভালো করছে, সে বোলিংও করতে পারে,’ দুজনের মধ্যে একজনকে বাদ দিতে হত, শ্রেয়সের ক্ষেত্রেও একই কথা, তার দোষ নয়। শ্রেয়স আইয়ারের ক্ষেত্রে, ও কার বদলে দলে আসবে? এটা ওর দোষ নয়, আমাদেরও নয়।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
